ড্রেসিং রুমের পরিবেশ স্বাভাবিক আছে: তামিম

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

দেশের ক্রিকেটে দুই প্রভাবশালী তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের এখন সবচেয়ে বড় খবর তাদের দ্বন্দ্ব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চাঞ্চল্যকর মন্তব্যের পরই এই দুই ক্রিকেটারকে নিয়ে দেশের ক্রিকেটে আলোচনার তুঙ্গে সাকবি-তামিম ইস্যু। তবে রোববার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  তিনি জানান, ‘সবকিছু স্বাভাবিক আছে’।

রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলছেন, ‘সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেকদিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

এছাড়া দলের গ্রুপিং নিয়ে তামিম বলেন, ‘১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলেই এই শব্দ (গ্রুপিং) ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি।’ তামিম আরও বলেন, ‘ছয় মাসের মধ্যে হলে জানি না, ৩-৪ দিনেও দেখিনি। এভ্রিথিং ইজ ভেরি ফাইন।’

ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্বের জেরে নাকি বাংলাদেশ দলের ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ নেই। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

ক্রিকবাজকে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্ক) এমন নয় যে আমি সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝেছি তাদের যে সমস্যাগুলো আছে, তা নিষ্পত্তি করা সম্ভব নয়। এটা আমার পর্যবেক্ষণ।’

আরও পড়ুন: রোনালদোর তিন ম্যাচে দুই হ্যাটট্রিক, শীর্ষে আল নাসের

বিসিবিপ্রধান আরও যোগ করেন, ‘তাদের (সাকিব ও তামিম) উভয়কে একটা বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি জানি না তোমাদের মধ্যে কী চলছে, তবে তোমরা যে ম্যাচ বা সিরিজ খেলছো সেখানে যেন এই সমস্যাগুলো সামনে না আসে। তারা দুজনেই এমন শর্ত মেনে চলার আশ্বাস দিয়েছেন।’ আগে থেকে বর্তমানে ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা উন্নত হয়েছে, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমে কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশটা খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই ইংল্যান্ড সিরিজ থেকেই আমি তাদের সম্পর্কে পরিবর্তন চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।

সাকিব-তামিমের মধ্যে সম্পর্ক কেমন, তা নিয়ে কখনোই কোনো কিছু খোলাসা করেনি এই দুই ক্রিকেটারের কেউই। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষতাকারে এই দুইজনের সম্পর্কে টানাপোড়নের বিষয়টি তুলে ধরেন।

মানুষের জীবদ্দশায় ক্যানসারের চিকিৎসা খুঁজে বের করবে এআই
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ২০,…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9