অনুশীলনে সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন মেসি

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন মেসি

সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন মেসি © সংগৃহীত

পিএসজির অনুশীলনে মেজাজ হারিয়ে সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন লিওনেল মেসি। কড়া ট্যাকল নিয়ে ক্লাব সতীর্থ পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহার সঙ্গে  তর্কে জড়ান মেসি। এই ঘটনায় পিএসজির অনুশীলনে বেশ শোরগোল শুরু হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মার্সেইর বিরুদ্ধে মাঠে নামবে পিএসজি। সেই ম্যাচের আগে নিজেদের মধ্যে অনুশীলনে নেমেছিলেন মেসিরা। 

ফ্রান্সের সাংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অনুশীলন ম্যাচ হলেও খেলা হচ্ছিল বেশ সিরিয়াসলি। প্রতিযোগিতামূলক ম্যাচের মনোভাব নিয়েই খেলছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। মেসির বিপক্ষ দলে ছিলেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। মেসিকে রুখতে কয়েকবার কড়া ট্যাকল করেন তিনি। ফলে মেসি কয়েকবার মাটিতে পড়ে যান। মেসি সতর্ক করলেও থামেননি ভিতিনহা।

এক পর্যায়ে ভিতিনহার মুখোমুখি হয়ে কারণ জিজ্ঞাসা করতে যান মেসি। শুরু হয় তর্কাতর্কি। বিষয়টি এরচেয়ে বেশিদূর গড়াতে দেননি পিএসজির বাকি সদস্যরা। দুজনকে সরিয়ে নিয়ে যান তাঁরা। মেসি এবং ভিতিনহাকে শান্ত করেন।

লিওনেল মেসি

ফ্রান্সের একাধিক সংবাদপত্রে অনুশীলনে মেসির মেজাজ হারানোর খবর ছাপা হয়েছে। কারণ, ক্লাব কর্তৃপক্ষই সমাজমাধ্যমে মেসির সঙ্গে ভিতিনহার ঝামেলার কথা জানিয়েছে। পিএসজির দাবি, অনুশীলনেও কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চান না ফুটবলাররা। বিষয় যাই হোক, মেসির মতো দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে অনুশীলনে বার বার কড়া ট্যাকল করায় অসন্তোষ প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীদের একাংশও।

আরও পড়ুন: সাত বছর পর সিরিজ খেলতে ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

চলতি মৌসুমে পিএসজির হয়ে এখন পর্যন্ত মেসি ২৭ ম্যাচে করেছেন ১৬ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল।

পিএসজি ২৪টি ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও খুব পিছিয়ে নেই মার্সেই। পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। নিকটতম প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান বাড়াতে মরিয়া মেসি ও এমবাপ্পেরা। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence