জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসেছে: রামোস

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
রামোস

রামোস © সংগৃহীত

কাতার বিশ্বকাপের সময় কিছুটা ইঙ্গিত পাওয়া গেলেও নতুন কোচ লুইস ডে লা ফুয়েন্তে আসার পর নিজের অবসরের কথা স্পষ্ট করলেন স্পেনের তারকা ডিফেন্ডার সের্হিয়ো রামোস। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা দিয়ে তার ১৮ বছরের বর্ণময় আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের অবসান ঘটালেন ২০১০ বিশ্বকাপজয়ী এই স্পেনিশ তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় রামোস লিখেন, আমাদের সবার প্রিয় স্পেনের জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসেছে। আজ সকালে আমি স্পেনের বর্তমান কোচের কাছ থেকে ফোন পেয়েছিলাম। তিনি বলেছেন, জাতীয় দলে তিনি আমাকে আর বিবেচনা করছেন না। আমার ওপর আর নির্ভরও করবেন না। আমি যেন নিজের সিদ্ধান্ত নিয়ে নিই।

রামোস আরও লিখেন, আমি নিজেও মনে করি আমার ফুটবলজীবন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। কারণ আমার পারফরম্যান্স জাতীয় দলে খেলার মতো আর নেই। এটা শুধু বয়সের কারণে নয়, অন্যান্য কারণও রয়েছে। আর সেই সব কারণের জন্যই আমি অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। তরুণ ফুটবলারদের সঙ্গে পাল্লা দেওয়ার বা তাদের কার্যক্ষমতার সঙ্গে পাল্লা দেওয়ার মতো অপরিহার্য দক্ষতা আমার আর নেই।

আরও পড়ুন: ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড।

কিছুটা ক্ষোভ প্রকাশ করে রামোস লিখেন, আমি মডরিচ, মেসি এবং পেপের মতো ফুটবলারদের প্রশংসা করি এবং ঈর্ষাও করি। দুর্ভাগ্যবশত আমার ফুটবলজীবন ওদের মতো বর্ণময় নয়। অবিস্মরণীয় স্মৃতি নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছি। আমি যেভাবে দেশের হয়ে লড়াই করেছি তাতে গর্বিত। যারা আমার পাশে থেকেছেন, আমার ওপর ভরসা রেখেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।

স্পেনের হয়ে রেকর্ড ১৮০ টি ম্যাচ খেলে রামোস ২৩টি গোল করেছেন। ১৮ বছরের বর্ণময় ফুটবলজীবনে রামোস ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপসহ জিতেছেন টানা দুটো ইউরো চ্যাম্পিয়নশিপ (২০০৮, ২০১২)।

তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।

ট্যাগ: ফুটবল
নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081