যে কারণে পিএসএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে পাওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। মুলতান সুলতানস তাকে তিন ম্যাচের জন্য চেয়েছিল। কিন্তু ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে সেই প্রস্তাবে 'না' বলে দিয়েছেন এই গতিতারকা।

বাংলাদেশ দলের তিন ফরম্যাটেই তাসকিন আহমেদের চুক্তি আছে। বিপিএলের শেষদিকে এসে চোটে পেয়েছেন এই ডানহাতি পেসার। এখন অনেকটাই সুস্থ। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তাসকিন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, ‘যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে), গুরুত্বপূর্ণ এটা। তো কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, ওখানে গিয়ে আমি এ খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমি একটা চোট কাটিয়ে উঠছি, তাই ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আক্ষেপ নেই।’

এদিকে পিএসএল খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচ খেলেছেন।

ট্যাগ: ক্রিকেট
মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
  • ১৯ মে ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলি; পাল্টা জবাব দিল বিজিবি
  • ১৯ মে ২০২৬
জামায়াতে যোগদান করার একদিন পর মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
  • ১৯ মে ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
  • ১৯ মে ২০২৬
দেশের ১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তালিকা দেখুন এখানে
  • ১৯ মে ২০২৬
জনবল নিয়োগ ছাড়াই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল, অন্য প্রতিষ্ঠা…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081