ঘর পেল সাফজয়ী গোলরক্ষক রূপনা চাকমার পরিবার

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
নতুন ঘরের চাবি পেয়ে উচ্ছ্বসিত গোলরক্ষক রূপনা চাকমার মা

নতুন ঘরের চাবি পেয়ে উচ্ছ্বসিত গোলরক্ষক রূপনা চাকমার মা © টিডিসি ফটো

নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠ গোলরক্ষক রূপনা চাকমার জন্য দেওয়া বসত-ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রূপনা মা কালাসোনা চাকমার হাতে চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এই চাবি হস্তান্তর করা হয়। নতুন ঘরের চাবি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা কালাসোনা চাকমা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে দেওয়া সেমি পাকা বসত-ঘরটিতে ৩টি থাকার রুম, ড্রইং রুম, ডাইনিং রুম, রান্নাঘর ও ওয়াশরুম রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) বসতঘরটি রূপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী ঘরের উদ্বোধন করবেন।

এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ দেওয়ান, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা সাদিয়া নূরীয়া, থানার ওসি সুজন হালদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ, জেলা স্কাউট নেতা নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
  • ১৯ মে ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলি; পাল্টা জবাব দিল বিজিবি
  • ১৯ মে ২০২৬
জামায়াতে যোগদান করার একদিন পর মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
  • ১৯ মে ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
  • ১৯ মে ২০২৬
দেশের ১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তালিকা দেখুন এখানে
  • ১৯ মে ২০২৬
জনবল নিয়োগ ছাড়াই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল, অন্য প্রতিষ্ঠা…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081