আইএল টি-টোয়েন্টির আয়োজনে অভিভূত গ্যাটিং-ল্যাঙ্গার

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
আইএল টি-টোয়েন্টির আয়োজনে অভিভূত গ্যাটিং-ল্যাঙ্গার

আইএল টি-টোয়েন্টির আয়োজনে অভিভূত গ্যাটিং-ল্যাঙ্গার © সংগৃহীত

ইতিহাসের পাতায় নাম লিখলো গালফ জায়ান্টস। রোববার ডেজার্ট ভাইপার্সকে ৭ উইকেটে হারিয়ে প্রথম আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন তারা। দুবাই, আবুধাবি ও শারজায় এক মাস ধরে চলেছে এই টুর্নামেন্ট। প্রথমবারে অনুষ্ঠিত এই আমিরাতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নজর কেড়েছে বিশ্বের। বিদেশি তারকাদের পাশাপাশি স্থানীয় ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছেন।

ফাইনালের দিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিলেন সাবেক ক্রিকেট তারকা মাইক গ্যাটিং ও জাস্টিন ল্যাঙ্গার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির সভাপতি মাইক গ্যাটিং আইএল টি-টোয়েন্টিতে ক্রিকেটের স্তর নিয়ে কথা বলেছেন।

অভিভূত হয়ে তিনি বলেন, ‘দুবাইয়ে ক্রিকেট সবসময় ভালো এবং এই শহরে সবসময় দারুণ লাগে। আমি একবার কি দুইবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিলাম এবং এই স্টেডিয়াম সবসময় উন্নতি করছে। ফাইনালে এই মাঠ দেখতে চমৎকার লেগেছে। সংযুক্ত আরব আমিরাত সবসময় সত্যিকারের ভালো খেলোয়াড় তৈরি করে। ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টি ভালোভাবে শেষ হওয়ায় আমি বিস্মিত নই। এবং খুবই উচ্চ যোগ্যতার ক্রিকেট হয়েছে আমিরাতে।’

আরও পড়ুন: ফাইনালে হার নেই কুমিল্লার, প্রথম ট্রফির হাতছানি সিলেটের

গ্যাটিং আরো বলেন, ক্রিকেটপ্রেমীদের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দারুণ ব্যাপার, বিশ্বজুড়ে কিছু চমৎকার টি-টোয়েন্টি খেলোয়াড় রয়েছে। সারা বিশ্বে টুর্নামেন্টগুলো কীভাবে খেলা হচ্ছে, তা দেখতে পাওয়া মজার। ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ। টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে পরিবার ও সন্তানদের দেখতে ভালো লাগে।

এই প্রতিযোগিতা নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘ক্রিকেটে সব ক্যাপই আমি পরেছিলাম। আমি একজন খেলোয়াড় ছিলাম, পরে কোচ হয়েছি এবং এখন আমি ব্রডকাস্টার। আমি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সঙ্গেও কাজ করছি। ক্রিকেটের ভিন্ন ভিন্ন প্রেক্ষিত আমি দেখেছি। এসব প্রতিযোগিতায় খেলোয়াড়রা তাদের দক্ষতা ও প্রতিভা দেখানোর সুযোগ পায়, এটা ইতিবাচক ছাড়া আর কিছুই নয়।’

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9