জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য বিভাগ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ PM
জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য বিভাগ

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য বিভাগ © সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পাইকরদারিয়া গ্রামে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মাঠপর্যায়ের বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভাদশা ইউনিয়নে ব্র্যাক স্বাস্থ্যকর্মী সাবিনা ইয়াসমিন পরিচালিত প্রান্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করেন তারা।

পরিদর্শনকালে গর্ভবতী মায়েদের প্রসূতিপূর্ব সেবা (এএনসি), প্রসূতিপরবর্তী সেবা (পিএনসি), অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, দৃষ্টিশক্তি সহায়তায় রিডিং গ্লাস প্রদান এবং শিশুদের মায়েদের পুষ্টিবিষয়ক পরামর্শসহ বিভিন্ন সেবার মান ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

ফিল্ড পরিদর্শনে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. জুবায়ের মো. আল-ফয়সাল। এ ছাড়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শাহ্ আলম (শোভন) ও মেডিকেল অফিসার ডা. নির্ঝর কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।

ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মসূচি সংগঠক মো. নাঈম ইসলাম এবং ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সহযোগী কর্মকর্তা মো. রুবেল হক।

পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন। তারা স্থানীয় সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মা-শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9