সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাশরাফি

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিপিএলের নবম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের হয়ে টস করতে নামলেই টুর্নামেন্টে  ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ১শ ম্যাচ খেলার মাইফলক স্পর্শ করবেন তিনি।

এখন পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে  ৯৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয় ম্যাশের। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪ দশমিক ৬৪ শতাংশ।

২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলবেন ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি।

বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাট্টিক শিরোপা জিতেন ম্যাশ। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ নেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি।
 
খেলোয়াড় হিসেবেও চলমান আসরে ১শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি।  বিপিএলে  এ পর্যন্ত ১০৪ ম্যাচে বল হাতে  ৯৭ উইকেট ও ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।  

নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081