ফাইনালে হার নেই কুমিল্লার, প্রথম ট্রফির হাতছানি সিলেটের

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
ট্রফি নিয়ে ছবি তুলেছেন  ইমরুল কায়েস ও  মুশফিকুর রহিম।

ট্রফি নিয়ে ছবি তুলেছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শেষ অধ্যায়ে চলে এসেছে। ফাইনাল ম্যাচে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। প্রস্তুত মাশরাফি ও লিটনরা। প্রথম তিন ম্যাচে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর টানা ১০ জয়ে সোজা ফাইনাল। হাতছানি দিয়ে ডাকছে চতুর্থ বিপিএল শিরোপা। এবারের আগে তিনবার ফাইনাল খেলে কখনোই হারেনি কুমিল্লা। অন্যদিকে প্রথম ট্রফির হাতছানি সিলেটের। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। কুমিল্লার তিন শিরোপার দুটি এসেছে ইমরুলের নেতৃত্বেই।

এবারের আসরের উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের কাছে প্রথম ম্যাচ হেরে যাত্রা শুরু করে কুমিল্লা। পরের দুই ম্যাচে সিলেট ও ফরচুন বরিশালের বিপক্ষেও জয় পায়নি তারা। তবে তাদের পেছনে ফেলে সবার আগে ফাইনাল নিশ্চিত করে তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। টানা ১০ ম্যাচ জিতে বিপিএলে গড়ে নতুন ইতিহাস।

তারকাবিহীন বিপিএলে এবার যেসব বড় তারকা দেখা গেছে বেশিরভাগই কুমিল্লায়। শুরু থেকে ভাগে ভাগে খেলে গেছেন ডেভিড মালান, মোহাম্মদ নবি, ফজল হক ফারুকি, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, হাসান আলি, নাসিম শাহরা। নতুন করে শেষ দিকে তাদের সাথে যোগ দিয়েছে আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনিল নারাইন। 

এদিকে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে কুমিল্লার সাথে ফাইনালে সঙ্গী হয় সিলেট। পরে সংবাদ সম্মেলনে দলপতি মাশরাফিকেও প্রশ্ন করা হয় ম্যাজিক নিয়ে। কারণ এর আগে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে শিরোপা জেতানো মাশরাফি এবার সিলেটকেও ফাইনালে তুলে দিলেন। প্রথমবারের মতো সিলেট উঠলো ফাইনালে। 

এবার বিপিএলে ভালো ব্যাটিং করছেন নাজমুল

এবার সিলেট স্ট্রাইকার্সের ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল নাজমুল হোসেন শান্তর। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩৮ ও ৪০ রান করেছেন। ১৪ ম্যাচে ১১৩.৮৫ স্ট্রাইকরেট, ৩৭.৬৬ ব্যাটিং গড়ে ৩ ফিফটিসহ ৪৫২ রান। 

আরও পড়ুন: বিপিএলের ট্রফি নিয়ে মেট্রোরেলে মুশফিক-কায়েসের ফটোসেশন

পুরোপুরিই আশাবাদী সিলেট। দলের ব্যাটিং শক্তি সেভাবে কমেনি। কারণ শীর্ষ দুই রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় আছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জিম্বাবুয়ের রায়ান বার্ল, জাকির হাসানরা ভালো পারফর্মার। সিলেট মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের জায়গায় তারা দলে যোগ করেছে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডে ও শ্রীলঙ্কার সাবেক পেসার ইসুরু উদানাকে। 

তবে দুর্বার কুমিল্লা উজ্জীবিত এবং শক্তিমত্তা বাড়িয়ে জিততেই ফাইনালে মাঠে নামবে। এবার দুরন্তু-দুর্বার কুমিল্লাকে ঠেকানোর লড়াই আরেক দুর্দান্ত দল সিলেট স্ট্রাইকার্সের।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9