রংপুরকে হারিয়ে বিপিএলের ফাইনালে সিলেট

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM

রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে উঠলো সিলেট। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে মাশরাফি বাহিনী।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নাজমুল হাসান শান্ত ও তৌহিদ হৃদয়ের ব্যাটে সিলেটের শুরুটা হয় দারুণ। ৫৩ বলে ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। নবম ওভারে এসে এই জুটি ভাঙেন মেহেদী হাসান। ৩০ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন সিলেটের ওপেনার। পরের ওভারেই উইকেট হারান আরেক ওপেনার হৃদয়। ২৫ বলে ২৫ রান করেন তিনি।

তিনে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন মাশরাফি বিন মুর্তজা। জাকির হাসানও নেমে ব্যাট চালাতে থাকেন। তবে টিকতে পারেননি বেশিক্ষণ। ১৩ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি। একই কাজ করেন রায়ার্ন বার্লও। ৬ বলে ১৫ রানের ইনিংস খেলে তিনি উইকেট হারান। কিছুক্ষণ পর থিতু হয়ে থাকা মাশরাফিও বিদায় নেন ডোয়াইন ব্র্যাভোর বলে। এর আগে খেলে যান ১৬ বলে ২৮ রানের দারুণ এক ইনিংস। 

ব্যাট হাতে মুশফিকুর রহিম এদিন ছিলেন ব্যর্থ। ৫ বলে ৬ রান করে আউট হন তিনি। শেষদিকে থিসারা পেরেরা ও জর্জ লিন্ডের ২১ বলে ৩৬ রানের জুটিতে বড় সংগ্রহ দাঁড় করায় সিলেট। ১৫ বলে ২১ রান করে রান আউট হন থিসারা। লিন্ডা করেন ১০ বলে অপরাজিত ২১ রান। রংপুরের হয়ে জোড়া উইকেট পান হাসান মাহমুদ ও দাসুন শানাকা। একটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান ও ডোয়াইন ব্রাভো।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। ৪ বলে ১ রান করে আউট হয়ে যান দলের সঙ্গে নতুন যোগ দেওয়া স্যাম বিলিংস। তার বিদায়ের পর শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ৩১ রানের জুটি গড়েন রনি তালুকদার। ১ চার ও সমান ছক্কায় ১১ বলে ১৪ রান করে রুবেল হোসেনের বলে শামীম আউট হলে ভাঙে এই জুটি।

এরপর ক্রিজে এসে রীতিমতো ঝড় তোলেন নিকোলাস পুরান। এই ব্যাটার ১ চার ও ৪ ছক্কায় ১৪ বলে ৩০ রান করে লুক উডের বলে ক্যাচ দেন জর্জ লিন্ডের হাতে। ৪ চারে ২৪ বলে ৩৩ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তাদের বিদায়ের পরও দলের হাল ধরে ছিলেন রনি তালুকদার।

কিন্তু এই ব্যাটারও আউট হয়ে যান উইকেটরক্ষক জাকির হোসেনের দক্ষতায়। তানজিম হাসান সাকিবের বলে একটু এগিয়ে আসেন রনি। তিনি ফেরার আগেই দারুণ থ্রোতে তাকে রান আউট করেন উইকেটরক্ষক জাকির। ৭ চার ও ২ ছক্কায় ৫২ বলে ৬৬ রান আসে তার ব্যাট থেকে।

এরপর ডোয়াইন ব্রাভোর আগে ক্রিজে আসেন মেহেদী হাসান। এই অলরাউন্ডারেরও উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নেন জাকির হোসেন। ১৯তম ওভারে এসে কেবল ৩ রান দিয়ে দুই উইকেট নেন লুক উড। ক্রিজে এসে প্রথম বলেই আউট হয়ে যান ডোয়াইন ব্রাভোও। ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। সিলেটের পক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন লুক উড। দুই উইকেট করে পান রুবেল হোসেন ও তানজিম হাসান সাকিবও। 

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9