আজ পিএসজি-বায়ার্ন মহারণ, ফিরছেন মেসি-এমবাপ্পে

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
আজ পিএসজি-বায়ার্ন মহারণ

আজ পিএসজি-বায়ার্ন মহারণ © সংগৃহীত

আজ শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হচ্ছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। সেই দলে আছেন মেসি, নেইমার ও এমবাপ্পে। অর্থাৎ বাভারিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ দল নিয়েই মাঠে নামবে ক্লাবটি। ফলে আক্রমণভাগে ফের দেখা মিলবে 'এমএনএম' ত্রয়ীর।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে প্যারিসের ক্লাবটি। ইউরোপ সেরার মঞ্চে এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১১ বার খেলেছে পিএসজি। যেখানে প্যারিসের ক্লাবটি জিতেছে ছয়টি ম্যাচ, বায়ার্নের জয় পাঁচটি। আজ এবারের মৌসুমের শেষ ষোলোর প্রথম লেগে প্রাক দেস প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 

ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মেসি-এমবাপে 

গত সপ্তাহে মার্শেইয়ের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচে পায়ের পেশিতে চোট পান মেসি, যেখানে হেরে বিদায় নিয়েছে পিএসজি। এরপর মোনাকোর বিপক্ষে গত লিগ ওয়ানের ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। পিএসজি কোচ আগেই জানিয়েছিলেন, মেসির চোট তেমন গুরুতর নয়। এবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসেই তাকে পাচ্ছেন তিনি।  

হাইভোল্টেজ লড়াইটির জন্য সমর্থকদের তর্ক-বিতর্কের কমতি নেই। চ্যাম্পিয়নস লিগে শিরোপা সাফল্যের বিবেচনায় বায়ার্ন মিউনিখের ধারেকাছেও নেই পিএসজি। নিজেদের ইতিহাসে একবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: নারী আইপিএলে অবিক্রিত বাংলাদেশের ক্রিকেটার

অন্যদিকে ফেব্রুয়ারির শুরুতে মঁপিয়েরের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান এমবাপ্পে। এরপর থেকেই মাঠের বাইরে তিনি।এমনকি ধরেই নেওয়া হয়েছিল, বায়ার্ন ম্যাচে তাকে পাওয়া যাবে না। কারণ, গুঞ্জন ছিল এমবাপ্পের মাঠে ফিরতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে। কিন্তু অনেকটা চমকে দিয়েই দলের বাকিদের সঙ্গে অনুশীলন করেন এমবাপ্পে।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬