নারী আইপিএলে অবিক্রিত বাংলাদেশের ক্রিকেটার

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
নারী আইপিএলে অবিক্রিত বাংলাদেশের ক্রিকেটার

নারী আইপিএলে অবিক্রিত বাংলাদেশের ক্রিকেটার © সংগৃহীত

আগামী মাসে প্রথমবারের জন্য নারীদের আইপিএল আয়োজন করতে চলেছে। উমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) এর প্রথম আসরের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে পাঁচটি দল অংশগ্রহণ করেছিল। সেখানে জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তারের নাম উঠলেও আগ্রহ প্রকাশ করেনি অংশগ্রহণকারী পাঁচ দলের কেউই।  

টাইগ্রেস অধিনায়পক নিগার সুলতানা সহ ৯ জন নিবন্ধন করেছিলেন নিলামের জন্য। তবে সকলের নাম নিলামে উঠেনি। শুধু মাত্র ৩ জনের নামই ডাকা হয়েছে। জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তার কাউকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনো দল। 

বাংলাদেশিদের মধ্যে সবার আগে নাম ওঠে পেসার জাহানারার। যার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ। এরপর ৪০ লাখ ভিত্তিমূল্যের অলরাউন্ডার সালমা, ২০ লাখ ভিত্তিমূল্যের ব্যাটার স্বর্ণার নাম ডাকা হলেও কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। 

এর আগে আইপিএলের আদলে ছোট পরিসরে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজ করেছিল বিসিসিআই। যেখানে খেলার অভিজ্ঞতা ছিল জাহানারা, সালমা ও শারমীন আক্তারের। 

আরও পড়ুন: পিএসএলে পেশোয়ারের হয়ে পাঁচ ম্যাচ খেলবেন সাকিব

এবারের আসরে সবচেয়ে বেশি মূল্যে দল পেয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। ৩ কোটি ৪০ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় সর্বোচ্চ দামী ক্রিকেটার অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। যাকে ৩ কোটি ২০ কোটি রুপিতে দলে টেনেছে গুজরাট জায়ান্টস। 

এর আগে আইপিএলের আদলে ছোট পরিসরে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজ করেছিল বিসিসিআই। যেখানে খেলার অভিজ্ঞতা ছিল জাহানারা, সালমা ও শারমীন আক্তারের।

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
  • ১৯ মে ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলি; পাল্টা জবাব দিল বিজিবি
  • ১৯ মে ২০২৬
জামায়াতে যোগদান করার একদিন পর মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
  • ১৯ মে ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
  • ১৯ মে ২০২৬
দেশের ১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তালিকা দেখুন এখানে
  • ১৯ মে ২০২৬
জনবল নিয়োগ ছাড়াই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল, অন্য প্রতিষ্ঠা…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081