ড্রেসিংরুমে ধূমপান করে জরিমানা গুনলেন সুজন

১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
খালেদ মাহমুদ সুজন

খালেদ মাহমুদ সুজন © সংগৃহীত

ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তি পেয়েছেন খুলনা টাইগার্স কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভেঙে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানার মুখোমুখি হয়েছেন সুজন। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২০ এ থাকা স্পিরিট অব ক্রিকেটের পরিপন্থী কাজ করে জরিমানার পাশাপাশি ২ ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সুজন। শুধু সুজনই শাস্তি পাননি। নিয়ম ভেঙে রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকেও শাস্তির মুখোমুখি হতে হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই চারজনকে জরিমানা করার কথা জানায় বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। 

বিসিবি জানিয়েছে, খেলার চেতনা বিরোধী কাজ করায় তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও ২টি ডিমেরিট পয়েন্ট।

ধূমপান করে শাস্তি পেয়েছেন সুজন।

১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। বরিশালের দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে শেষ চার বলে খুলনার প্রয়োজন ছিল ৪ রান। এ সময় টিভি ক্যামেরা ড্রেসিংরুমের দিকে নিলে দেখা যায় সুজন ধূমপান করছেন। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ক্রিকেট সামগ্রীর অবমাননা করেছেন মেহেদী। তাতে তার জরিমানা হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ। যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পোশাক পরার ক্ষেত্রে বিধি না মানায় নিকোলাস পুরানের জরিমানা হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। রেকর্ডে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

আরও পড়ুন: কোপা আমেরিকার ১২তম শিরোপা জিতল ব্রাজিল

মোসাদ্দেক বিসিবির লোগো গাইডলাইন ভেঙেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে এই কাণ্ড করেন তিনি। তাতে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাসহ তার আচরণ বিধিতে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ম্যাচ রেফারি দেবব্রত পাল এই শাস্তি দেন।

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9