ডুয়েটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কুবি

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
ডুয়েটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কুবি

ডুয়েটকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কুবি © প্রতীকী ছবি

ছয় উইকেটে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (ডুয়েট) হারিয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা- ২০২৩ এর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮৭ রান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জবাবে ছয় উইকেট হাতে রেখে ৯.৪ অভারে ৯০ রান করে বিজয় ছিনিয়ে নেয় কুবি ক্রিকেট দল।

প্রত্নতত্ত্ব বিভাগের ইকরাম হোসেনের দুর্দান্ত বলের তোপের মুখে নাকানিচুবানি খায় ডুয়েট টিম। দুই অভারে মাত্র সাত রান দিয়ে দুই উইকেট তুলে নেয় ইকরাম।

আরও পড়ুন: ঢাবি-চবি-জাবিসহ বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করল ছাত্রলীগ

এছাড়াও প্রত্নতত্ত্ব বিভাগের সাকিব আল হাসান ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শফিউল আলমের আক্রমনাত্মক ব্যাটিং জয়ের দিকে অনেকটা এগিয়ে দেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলকে। তাদের ব্যাক্তিগত সংগ্রহে ছিল যথাক্রমে ১৯ বলে ৩১ রান এবং ২২ বলে ৩০ রান।

ইকরাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে এই প্রথম আমরা  ক্রিকেট খেলায় কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছি। এতে আমার খুব ভাল লাগছে, আমরা আনন্দিত। আশা করছি ফাইনালে আমরা আরও ভাল পারফরম্যান্স করতে পারবো ইনশাল্লাহ।

একই দিনে সকাল নয়টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) ৭ উইকেটে হারায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9