পুরস্কার জিতলেন সাকিব-মাশরাফিরা

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
সাকিব-মাশরাফি

সাকিব-মাশরাফি © সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ‘বিএসজেএ অ্যাওয়ার্ড নাইট ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে। এদিন উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ, ক্রিকেটার, ফুটবলার, সংগঠক, পৃষ্ঠপোষক ও সাংবাদিকরা। এবারের আয়োজনে গত ১০ বছরে দেশের ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য খেলোয়াড়, কোচ,  রেফারি, সংগঠক, পৃষ্ঠপোষক ও অ্যাসোসিয়েশনের মধ্যে বিভিন্ন ক্যাটেগরিতে সর্বমোট ৪৬টি  অ্যাওয়ার্ড প্রদান করেছে বিএসজেএ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সন্ধ্যা ছয়টায় রূপ নেয় মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

২০১৩ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। প্রথম রানারআপ হয়েছেন ক্রিকেটার সোহাগ গাজী। দ্বিতীয় রানারআপ হয়েছেন হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। একই বছর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

২০১৪ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন শ্যুটার আব্দুল্লাহেল বাকি। প্রথম রানারআপ হয়েছেন ফুটবলার মামুনুল ইসলাম। দ্বিতীয় রানারআপ হয়েছেন মুশফিকুর রহিম। এই বছর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৫ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। প্রথম রানারআপ হয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কার জিতেছেন ফুটবল কোচ সৈয়দ গোলাম জিলানী। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

২০১৬ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। প্রথম রানারআপ হন ক্রিকেটার তামিম ইকবাল। শ্যুটার শাকিল আহমেদ হন দ্বিতীয় রানারআপ। বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কার জেতেন ফুটবল কোচ গোলাম রব্বানি। ২০১৭ সালে বিএসজেএ স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটার মুশফিকুর রহিম হন প্রথম রানারআপ। দ্বিতীয় রানারআপ হন ফুটবলার জাফর ইকবাল। বর্ষসেরা সংগঠক হিসেবে পুরস্কার জেতেন ফুটবল সংগঠক মাহফুজা আক্তার কিরন। 

আরও পড়ুন: পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ জিতে রিয়ালের শততম শিরোপার স্বাদ

২০১৮ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন ক্রিকেটার মুশফিকুর রহিম। প্রথম রানারআপ হন শ্যুটার আব্দুল্লাহেল বাকি। দ্বিতীয় রানারআপ হন শ্যুটার শাকিল আহমেদ। বর্ষসেরা অ্যাসোসিয়েশন হিসেবে পুরস্কার জেতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার জেতে সিটি গ্রুপ। প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ড জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

২০১৯ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন আর্চার রোমান সানা। ভারোত্তোলক মাবিয়া আক্তার হন প্রথম রানারআপ। দ্বিতীয় রানারআপ হন ফেন্সার ফাতেমা মুজিব। বর্ষসেরা পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার জেতে সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ড জেতেন ফুটবল রেফারি জয়া চাকমা। 

৩ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে বিএসজেএ। তারা হচ্ছেন তামিম ইকবাল, আরিফা জাহান বীথি, সংগঠক আব্দুল গাফফার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ছাড়া বৈশ্বিক কোন টুর্নামেন্টে প্রথম শিরোপা জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

২০২১ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন আর্চার দিয়া সিদ্দিকী। প্রথম রানারআপ হন ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বিতীয় রানারআপ হন ফুটবলার তপু বর্মণ। বর্ষসেরা কোচ হিসেবে পুরস্কার জেতেন আর্চারি কোচ মার্টিন ফ্রেডেরিক। 

২০২২ সালে বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন ক্রিকেটার লিটন দাস। ফুটবলার সাবিনা খাতুন প্রথম রানারআপ হন। দ্বিতীয় রানারআপ হন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড জেতে বাংলাদেশ নারী ফুটবল দল।

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
  • ১৯ মে ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলি; পাল্টা জবাব দিল বিজিবি
  • ১৯ মে ২০২৬
জামায়াতে যোগদান করার একদিন পর মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
  • ১৯ মে ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
  • ১৯ মে ২০২৬
দেশের ১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তালিকা দেখুন এখানে
  • ১৯ মে ২০২৬
জনবল নিয়োগ ছাড়াই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল, অন্য প্রতিষ্ঠা…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081