প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন ইমরানুর

১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
ইমরানুর রহমান

ইমরানুর রহমান © ফাইল ফটো

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন তার।

শনিবার কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান ইনডোর ফাইনালে স্বর্ণপদক অর্জন করেন ইমরানুর রহমান।

অ্যাথলেটিকসের আন্তর্জাতিক কোনো মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের কোনো স্প্রিন্টার গতির ঝড় তুলবেন তা ছিল শুধুই কল্পনার। প্রবাসি অ্যাথলেট ইমরানুর এবার সেই অকল্পনীয় ব্যাপারটাকেই বাস্তবে রূপ দিলেন। যিনি বর্তমানে দেশের দ্রুততম মানব।

দিনটা পুরোপুরি নিজের করে নিয়েছেন ইমরানুর। প্রথমে হিটে আলো ছড়ান। সেমিফাইনালে দৌড়ান রেকর্ড টাইমিংয়ে। আর ফাইনালে ফের ঝড় তোলেন ট্র্যাকে। ছাড়িয়ে যান সেমিফাইনালেও টাইমিংকে। তাতে সবার আগে দৌড় শেষ করেন তিনি।

৬.৬৫ সেকেন্ডে সময় নিয়ে দ্বিতীয় হন হংকংয়ের শাক কাম চিং। তৃতীয় হওয়া চিংয়ের স্বদেশি লি হং কিটের টাইমিং ৬.৭৭ সেকেন্ড।

সেমিফাইনালে ইমরানুরের টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ড। এই আসরের আগে এই ইভেন্টে তার সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড।

এই ইভেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার। তবে হিট থেকেই ছিটকে যান তিনি। দৌঁড় শেষ করেন ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে।

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
  • ১৯ মে ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলি; পাল্টা জবাব দিল বিজিবি
  • ১৯ মে ২০২৬
জামায়াতে যোগদান করার একদিন পর মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
  • ১৯ মে ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
  • ১৯ মে ২০২৬
দেশের ১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তালিকা দেখুন এখানে
  • ১৯ মে ২০২৬
জনবল নিয়োগ ছাড়াই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল, অন্য প্রতিষ্ঠা…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081