এমিরেটসকে উড়িয়ে আইএলটির ফাইনালে গালফ

১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
এমিরেটসকে উড়িয়ে আইএলটির ফাইনালে গালফ

এমিরেটসকে উড়িয়ে আইএলটির ফাইনালে গালফ © সংগৃহীত

ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গালফ জায়ান্টস। জেমস ভিন্সের বিধ্বংসী ইনিংসে ৪ উইকেটে এমআই এমিরেটসকে উড়িয়ে ট্রফির লড়াইয়ে টিকে আছে দলটি। 

টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬৭ রান করে এমিরেটস। রান তাড়া করতে নেমে ১১ বল হাতে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গালফ। ১২ ফেব্রুয়ারি রাত বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ডেজার্টের মুখোমুখি হবে গালফ। 

গালফের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন ভিন্স। ওপেনিংয়ে নেমে তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভিন্সের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ১টি ছয়ে। এ ছাড়া ক্রিস লিন করেন ২৪ রান। এমিরেটসের হয়ে ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকি ও রশিদ খান। 

এর আগে অধিনায়ক কিয়েরন পোলার্ডের ফিফটিতে ভর করে ১৬৮ রানের লক্ষ্য দেয় এমিরেটস। ৩৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন পোলার্ড। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩১ ও নিকোলাস পুরান করেন ২৯ রান। গালফের হয়ে ডেভিড ভিসা ও ক্রিস জর্দান নেন সর্বোচ্চ ২টি করে উইকেট। 

দুর্দান্ত ইনিংস খেলা ভিন্সের হাতে ওঠে ম্যাচসেরার পুরষ্কার।

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9