দুবাইকে বিদায় করে কোয়ালিফায়ারে এমিরেটস

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
দুবাইকে বিদায় করে কোয়ালিফায়ারে এমিরেটস

দুবাইকে বিদায় করে কোয়ালিফায়ারে এমিরেটস © সংগৃহীত

ব্যাটিং ও বোলিংয়ে নিখুঁত পারফরম্যান্স করলো এমআই এমিরেটস। দুবাই ক্যাপিটালসের দেওয়া ১৫২ রানের টার্গেট ১০০ বলেই ছুঁলো তারা। ৮ উইকেটের সহজ জয়ে দলটি গালফ জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো।

দুই ওয়েস্ট ইন্ডিয়ান আন্দ্রে ফ্লেচার ও নিকোলাস পুরানের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৭তম ওভারে ম্যাচ জিতে নেয় দুবাই। ২ উইকেটে তারা করে ১৫২ রান। ৪৮ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাঁধেন তারা দুজন। ৪৫ বলে ফ্লেচার অপরাজিত ছিলেন ৬৮ রানে। পুরান ছিলেন আগ্রাসী, ৩৬ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৬ রানে অপরাজিত থেকে ম্যাচসেরাও তিনি।

আগে ব্যাট করতে নেমে দুবাই ৫ উইকেটে ১৫১ রান করে। জর্জ মুনসি ফিফটি করলেও তা ছিল ধীরগতির। ৪৩ বলে ৫১ রান করেন তিনি। এছাড়া সিকান্দার রাজা ৩৮ ও রভম্যান পাওয়েল ৩০ রান করেন।

আরও পড়ুন: ফিফা বর্ষসেরার লড়াইয়ে মেসি-এমবাপে-বেনজেমা

ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নিয়ে দুবাইয়ের লাগাম টেনে ধরেন। এসএ২০ শেষে এমিরেটসে যোগ দেওয়া রশিদ খান আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে ২ উইকেট নেন ।

শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে গালফ ও এমিরেটস। বিজয়ী দল আগামী রোববার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ফাইনালে খেলবে।

জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9