সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM

দুরন্ত, দুর্দমনীয়, অপ্রতিরোধ্য, অবিশ্বাস্য-কোনো বিশেষণই যেন খাটে না বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের মেয়েদের সঙ্গে। সাফ চ্যাম্পিয়নশিপে তাদের সামনে পাত্তা পেলো না কোনো দলই।

অপরাজিত থেকেই  অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল বাংলাদেশ। ৪২ মিনিটে শাহেদা আক্তার রিপা ও ৪৫ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক মেয়েরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেছেন উন্নতি খাতুন।

এর আগে গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা। সাড়ে পাঁচ মাসের ব্যবধানে এবার ঢাকায় বিজয়ের পতাকা ওড়ালেন সাবিনাদের অনুজ শামসুন্নাহার জুনিয়র-রূপনা চাকমারা।

সিনিয়র নারী সাফের পর অনূর্ধ্ব-২০ সাফেও চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। কাকতালীয়ভাবে কাঠমান্ডুর মতো ঢাকার ফাইনালেও প্রতিপক্ষ ছিল নেপাল।

ট্যাগ: ফুটবল
জয়পুরহাটে ব্র্যাকের মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা পরিদর্শনে উপজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১২ উপজেলায় নতুন ইউএনও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির বয়সসীমা পুর্নবিবেচনা নিয়ে যা বললেন পররাষ্ট্র …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা বিসিবির
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9