ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়ালেন ওজিল

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওজিল

ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওজিল © সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন ধসের ঘটনায় তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী ঐ এলাকায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৫ হাজার মানুষের। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্কে মৃত্যু হয়েছে ১২ হাজার ৩৯১ জনের। একই ঘটনায় সিরিয়ায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৯৯২ জনের। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পিতৃভূমির এমন বিপদের মুহূর্তে বসে থাকতে পারলেন না তুর্কি বংশোদ্ভূত জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। দেশ দু’টির এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওজিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি পোস্ট করেন ওজিল, যেখানে তিনি একটি ছবিও জুড়ে দেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ওজিল লেখেন, একসঙ্গে আমরা কঠিন সময়ে যেকোনো কিছু অর্জন করতে পারি। একসঙ্গে। মূলত, সবার সহযোগিতায় এই দুঃসময় কাটিয়ে ওঠার আহ্বানই জানান তিনি।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার

তুরস্ককে নিজেরই মনে করেন মেসুত ওজিল। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের এমন দুর্দিনে সহায়তা পাঠিয়েছেন। সে খবর নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে বলেছেন, ‘ঐক্যবদ্ধভাবে যেকোনো কঠিন সময় পার করা সম্ভব।’

প্রসঙ্গত, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এতে দুই দেশে ধসে পড়েছে কয়েকশ’ ভবন। এসব ভবনের নিচে আটকা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারী ও সাধারণ মানুষ।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9