তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রোনালদো

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে রোনালদোর জার্সি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিলামে রোনালদোর জার্সি © সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। একুশ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক ও সিরিয়া। এমন পরিস্থিতিতে দেশ দুটিতে সাধারণ মানুষ মারাত্মক মানবিক বিপর্যয়ে পড়েছে। কঠিন এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা। রোনালদোর স্বাক্ষরিত জার্সি তোলা হচ্ছে নিলামে। রোনালদোর এই জার্সিটি নিলামে তুলছেন তুরস্ক জাতীয় দলের ফুটবলার ও জুভেন্টাসে থাকাকালে রোনালদোর ক্লাব সতীর্থ মেরি ডেমিরাল।

জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের সংগ্রহে থাকা রোনালদোর অটোগ্রাফ সম্বলিত জুভেন্টাসের জার্সিটি নিলামে তুলতে অনুমতির জন্য রোনালদোর সঙ্গে যোগাযোগ করেন মেরি ডেমিরাল।

ব্যক্তিজীবনে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন অন্ধ ভক্ত ডেমিরাল। তাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিআরসেভেনের অটোগ্রাফ দেওয়া একটি জার্সি নিলামে তুলেছেন এই সেন্টারব্যাক। রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলার সময় এই ফুটবলার তার ক্লাব সতীর্থও ছিলেন।

এক টুইট বার্তায় ডেমিরাল লিখেন, 'আমি এইমাত্র রোনালদোর সঙ্গে কথা বলেছি। তিনি তুর্কিতে ঘটে যাওয়া ঘটনার জন্য খুবই দুঃখপ্রকাশ করেন। একইসঙ্গে তিনি আমার ইচ্ছায় সম্মতি দিয়েছেন। এরপরই তার অটোগ্রাফ দেয়া জার্সিটি নিলামে তোলা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ ভূমিকম্প প্রবণ এলাকায় ব্যবহার করা হবে।'

আরও পড়ুন: মেসি-নেইমারের ব্যর্থতায় শেষ ষোলো থেকে বিদায় পিএসজি

সাড়ে ১২ ঘণ্টায় তার ওই টুইটে প্রায় দেড়লাখ মানুষ লাইক এবং সাড়ে ২৪ হাজার রি-টুইট হয়েছে। একইসঙ্গে তার দেখাদেখি আরও এক ফুটবলার তার স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

বর্তমানে ইতালিয়ান ক্লাব আটলান্টার হয়ে খেলছেন মেরি ডেমিরাল। তিনি নিলামে রোনালদোর জার্সি থেকে অর্জিত অর্থ তুরস্কের একটি দাতাসংস্থায় পাঠানোর জন্য যোগাযোগ করছেন। দেশীয় ওই সংস্থার পাশাপাশি তুরস্ক ও সিরিয়ায় রেড ক্রিসেন্ট, সেভ দ্য চিল্ড্রেনসহ বেশকিছু আন্তর্জাতিক সংগঠন দুর্যোগ কবলিত মানুষের সহায়তায় কাজ করছে।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9