বিপিএল থেকে ছিটকে গেলেন তামিম

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩২ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

পিঠের পুরোনো চোটের কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিপিএলের চলতি আসরের আর কোনো ম্যাচে দেখা যাবে না খুলনা টাইগার্সের অধিনায়ককে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তামিমের না থাকার বিষয়টি নিশ্চিত করে খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, 'তামিমের একটু সমস্যা ছিল। ব্যাক স্ট্রেইন ছিল, তার জন্য ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে, আপনারা জানেন। ওখানে আবার ভুগছে মনে হয়। আজ আমাদের দলের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও আমার সঙ্গে কথা বলতে এসেছিল। আগামী ১ মার্চ অনুষ্ঠেয় ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখেই তামিমকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না। 

সুজন আরও বলেন, এখন বিপিএল খেললে হয়তো আরো খারাপ কিছু হতে পারে। দলের ফ্র্যাঞ্চাইজি ওকে টাকা দিয়েই নিয়েছে। তারপরও আমি মনে করি সবার আগে দেশ। আমাদের মালিকরাও সেটা ভালোভাবে বুঝবে।

খুলনা এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে। প্লে–অফে খেলার সম্ভাবনাও শেষ। মাহমুদ সে প্রসঙ্গে বলছিলেন, পরিস্থিতি যদি অন্য রকম হতো, আমরা যদি কোয়ালিফায়ারে থাকতাম, তাহলে ভিন্ন কথা ছিল। তখন তামিমও হয়তো অন্যভাবে চিন্তা করত। এখন যেহেতু আমাদের সে সুযোগ নেই, বিপিএলে তাই ব্রেক দেওয়াটাই ঠিক মনে করেছি।

খুলনা ভালো না করলেও বিপিএলে তামিম রানের মধ্যেই ছিলেন। ১০ ম্যাচ খেলে ৩৩ গড়ে ৩০২ রান করেছেন এই বাঁহাতি ওপেনার, সর্বোচ্চ ৯৫ রান এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।

প্রসঙ্গত, কুঁচকির চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তামিম ইকবাল। তামিম না থাকায় ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন লিটন দাস। এবার ইংল্যান্ড সিরিজের আগেও চোটে পড়লেন তিনি। 

ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেলেন যে ৩০ জন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9