এমিরেটসকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দুবাই

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দুবাই

প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দুবাই © সংগৃহীত

আইএল টি-টোয়েন্টিতে লিগ পর্বের শেষ ম্যাচে এমআই এমিরেটসকে হারালো দুবাই ক্যাপিটাল। চার নম্বরে থেকে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখলও তারা, এখন গালফ জায়ান্টসের কাছে সাজা ওয়ারিইয়ার্সের হারের অপেক্ষা।

দাসুন শানাকা ও সিকান্দার রাজার হাফ সেঞ্চুরি এবং শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটিতে দুবাই জিতেছে ৭ উইকেটে। ১৬৭ রানের লক্ষ্যে নেমে সপ্তম ওভারে রান তাড়ায় বড় ধাক্কা খেয়েছিল তারা। জহির খান ফেরান জর্জ মুনসি (১৪) ও রভম্যান পাওয়েলকে (০)। ওই ওভারে তৃতীয় উইকেট পেতে পারতেন এমিরেটসের এই বোলার। স্লিপে রাজার ক্যাচ ফসকে যায় এবং একটি এলবিডব্লিউ রিভিউ নেয়নি দল।

তারপর স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে গেছেন দুজন। তাদের অপরাজিত ১২২ রানের জুটিতে ১৯তম ওভারের প্রথম বলে জয় নিশ্চিত করে দুবাই। শানাকা ৩৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন। রাজা সমান বল খেলে চারটি করে চার ও ছয়ে ৫৬ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেটে ১৬৬ রান করে দুবাই।

আগে ব্যাট করতে নেমে শুরু ও শেষের ওভারে জোড়া আঘাতের শিকার হয় এমিরেটস। জেক বল ইনিংসের দ্বিতীয় ওভারে আন্দ্রে ফ্লেচার ও বাস ডি লিডকে ফেরান। শেষের ওভারে জর্ডান থম্পসনকে নিজের তৃতীয় শিকার বানান বল। শেষ বলে ক্রেইগ ওভারটন রান আউটের শিকার।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ

এমিরেটসের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান। ৩১ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও ড্যান মুসলি। ৭ উইকেটে ১৬৪ রান করে দলটি।

হেরেও ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানটি পাকা করেছে এমিরেটস। ৯ পয়েন্ট নিয়ে চারে দুবাই। শারজা শেষ ম্যাচ খেলবে ৭ পয়েন্ট নিয়ে।

ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেলেন যে ৩০ জন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9