ষষ্ঠ ‘সাম্বা গোল্ড’ ট্রফি জিতলেন নেইমার

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
ষষ্ঠ ‘সাম্বা গোল্ড’ ট্রফি জিতলেন নেইমার

ষষ্ঠ ‘সাম্বা গোল্ড’ ট্রফি জিতলেন নেইমার © সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলারদের ইউরোপের লিগগুলোতে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশটির সাংবাদিক, ফুটবলার এবং সাম্বাফুট অনলাইনের পাঠকদের ভোটে নির্বাচিত করা হয়ে থাকে প্রতি বছরের সাম্বা গোল্ড বিজয়ী সেলেসাওকে। সাম্বা ডি অর নামে পরিচিত এই পুরষ্কারটি জিতেছেন নেইমার। ২০২২ সালের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বাইরের লিগে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে পিএসজি তারকাকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এবার ষষ্ঠবার তিনি জিতলেন সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড। 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পাশাপাশি দুটো ছবি পোস্ট করা হয়। একটিতে বিজয় বার্তা, আরেকটিতে ট্রফিতে চুমু কেটে নিজের আনন্দকে জানান দিলেন ফুটবল তারকা নেইমার। এই আনন্দ তার বাহুডোরে ধরা দিয়েছে আরো পাঁচবার।

সর্বশেষ ২০২০ এবং ২০২১ সালে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছিলেন ব্রাজিলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে এই সেলেসাও স্ট্রাইকারের সামনে হ্যাটট্রিকের হাতছানি ছিল। নেইমার সত্যি সত্যি হ্যাটট্রিক পূর্ণ করলেন। পিএসজির হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে পুরষ্কার উঠেছে তার হাতে।

হ্যাটট্রিকে রেকর্ড ষষ্ঠ সাম্বা গোল্ড জিতলেন নেইমার

জিতে নিলেন ২০২২ সালের সেরা ইউরোপিয়ান লিগ খেলা সেলেসাওয়ের পুরস্কার। এই প্রতিযোগিতায় নেইমার পেছনে ফেলেছেন জাতীয় দলে নিজের সতীর্থ রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগো, লিভারপুলে খেলা অ্যালিসন বেকার, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা কাসেমিরো-অ্যান্তোনিওকে।

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা, পাকিস্তানে খেলতে যাবে না ভারত

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্তের’ খবরে বলা হয়, পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত করা হয় ৩০ ফুটবলারকে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ১২ জন এবং লা লিগা থেকে ৪ জন রয়েছেন। ২০০৮ সালে চালু হওয়ার পর প্রথম ট্রফিটি জিতেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রিকার্ডো কাকা। এরপর আরও ৮ জন তারকা ফুটবলার পুরস্কারটি জিতেছেন। 

হ্যাটট্রিক অ্যাওয়ার্ড জেতার পথে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপাটি নিজের করে নিলেন নেইমার। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। নেইমারের মতো ২০১১-১৩ সেশনে টানা তিনবার জিতে হ্যাটট্রিক করেছিলেন থিয়াগো।

সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে
  • ১৯ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ২…
  • ১৯ মে ২০২৬
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২১ হলে লাগানো হবে দুই হ…
  • ১৯ মে ২০২৬
১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081