ওয়াসিমের ফিফটির পর পোলার্ড ঝড়ে প্লে অফে এমিরেটস

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
ওয়াসিমের ফিফটির পর পোলার্ড ঝড়ে প্লে অফে এমিরেটস

ওয়াসিমের ফিফটির পর পোলার্ড ঝড়ে প্লে অফে এমিরেটস © সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) প্লে অফ নিশ্চিত করেছে দুর্দান্ত খেলতে থাকা এমআই এমিরেটস। মোহাম্মদ ওয়াসিমের ফিফটির পর কিয়েরন পোলার্ডের ঝর আবুধাবি নাইটরাইডার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮০ রান করে এমআই এমিরেটস। রান তাড়া করতে নেমে ১৬২ রানে অলআউট হয় আবুধাবি।

একমাত্র আন্দ্রে রাসেল ছাড়া আবুধাবির ব্যাট হাতে কেউ ভালো করতে পারেনি। রাসেল মাত্র ২২ বলে ৪২ রান করে। সঙ্গী হিসেবে কাউকে না পাওয়াতে কাছে গিয়ে থামতে। জো ক্লার্ক দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২২ রান করেন। এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডোয়াইন ব্র্যাভো। ২টি করে উইকেট নেন ইমরান তাহির ও জাহুর খান।

আরও পড়ুন: নেইমার-এমবাপ্পে বিহীন পিএসজিকে জেতালেন মেসি-হাকিমি

এর আগে ব্যাট করতে নেমে ওয়াসিমের ফিফটিতে ভিত পায় এমিরেটস। ৪৩ বলে সর্বোচ্চ ৬০ রান করেন তিনি। শেষ দিকে ১৭ বলে ৪৩ রানের জড়ে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন পোলার্ড। এ ছাড়া ২৩ বলে ৩৩ রান করেন লরকান টাকার। আবুধাবির হয়ে ১টি করে উইকেট নেন মার্চেন্ট ডি ল্যাং, সুনীল নারাইন ও সাবির আলী।

টুর্নামেন্টে একমাত্র দল আবুধাবি যারা একটি ম্যাচও জেতেনি এখন পর্যন্ত। একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির বদৌলতে।

সুন্দরবনে গুলিতে জেলে নিহত, পরিবারকে সহযোগিতার আশ্বাস বন প্…
  • ১৯ মে ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা দেখিয়ে ফেঁসে যাচ্ছেন শিক্ষক
  • ১৯ মে ২০২৬
উইপোকার পেটে বিদ্যালয়ে থাকা এসএসসির মূল সনদ
  • ১৯ মে ২০২৬
দল ঘোষণা করল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো
  • ১৯ মে ২০২৬
জনপ্রতি লাখ টাকা ঘুষ নিয়ে আউটসোর্সিং কর্মী নিয়োগ দিলেন এমপি…
  • ১৯ মে ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীর মোবাইল ফোন চুরি, সন্দেহভ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081