দেশি খেলোয়াড়দের ক্রিকেটজ্ঞান কম, কমনসেন্স নেই: কোচ সালাউদ্দিন

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
কোচ সালাউদ্দিন

কোচ সালাউদ্দিন © সংগৃহীত

বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে ফের হতাশার কথা জানলেন কোচ সালাউদ্দিন। শনিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কুমিল্লার ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের উপর ক্ষোভ ঝাড়েন কুমিল্লার এ কোচ।

সালাউদ্দিন বলেন, 'স্থানীয় খেলোয়াড়দের মাঝে সিম্পল কমনসেন্সই চাই, সেই কমনসেন্স তাদের আছে কি না তাতেই আমার সন্দেহ। এত বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলে নিশ্চয়ই আপনি জানেন যে মিরপুরে আপনাকে কী করতে হবে…সেদিক দিয়ে আমি খুবই হতাশ। বিশেষ করে আমাদের ছেলেদের চিন্তাভাবনা নিয়ে... তারা ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে।…আল্লাহ যেদিন মিলিয়ে দেন, যেদিন প্রশ্ন কমন পড়ে যায়; সেদিন পরীক্ষা ভালো হয়। যেদিন প্রশ্ন কমন পড়ে না, সেদিন আর ভালো খেলতে পারে না।

তিনি আরও বলেন, এটা খুবই হতাশাজনক। একেকেজন ১০ বছর ১২ বছর ক্রিকেট খেলতেছে, সিম্পল কমনসেন্স থাকা উচিত। আমার মনে হয় তাদের ক্রিকেট জ্ঞানটা অনেক কম। সিম্পল জিনিসটা হলো―মাঠে গিয়ে কখন কী করতে হবে কিংবা কোন বোলারকে আমি মারব…যখন সবকিছুর ওপর আমার নিয়ন্ত্রণ আছে, তখন নিয়ন্ত্রণ ছাড়া কেন খেলব? এই বোধ যদি কারো না হয়, তাহলে ক্রিকেটটা কবে শিখবে আর? 

প্রসঙ্গত, শনিবার (৪ ফেব্রুয়ারি) বিপিএলের দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা। নিজের শীর্ষরা বিজয়ী হলেও সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের এমন হতাশা প্রকাশকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।

ট্যাগ: ক্রিকেট
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬
তীব্র দাবদাহে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে ১ হাজার স্কুল 
  • ২৪ জুন ২০২৬
মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল
  • ২৪ জুন ২০২৬
স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন…
  • ২৪ জুন ২০২৬
রেস্টুরেন্ট-মুদিখানা-টিন ও রড সিমেন্টের দোকানসহ ১৬ ব্যবসায় …
  • ২৪ জুন ২০২৬