করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন হাফিজ

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ PM
 মোহাম্মদ হাফিজ

মোহাম্মদ হাফিজ © ফাইল ছবি

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন মোহাম্মদ হাফিজ। ২০২২ সালের ৩রা জানুয়ারি দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানেন তিনি। ব্যাট-বলের ব্যস্ততায় শিক্ষাজীবনের সমাপ্তি করা হয়নি হাফিজের। অবসরের পর এবার ব্যাচেলর ডিগ্রি নেয়ার সিদ্ধান্ত নিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। ভর্তি হলেন করাচি বিশ্ববিদ্যালয়ে। খবরটি দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিওটিভি।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হেলথ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স (এইচপিইএসএস) বিভাগে ব্যাচেলরে ভর্তি হন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। তিনি সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খালিদ মাহমুদ ইরাকি ও এইচপিইএসএস চেয়ারম্যান প্রফেসর ড. বাসিত আনসারির সঙ্গে।

করাচি বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘পাকিস্তানের সরকারি খাতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে উচ্ছ্বসিত হাফিজ। তিনি আশা করেন এইচপিইএসএস তাঁর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণে সহায়তা করবে। করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশা, সাবেক পাকিস্তান অধিনায়কের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা উপকৃত হবেন।’

প্রসঙ্গত, দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ৫৫ টেস্টে ১০ সেঞ্চুরি এবং ১২ ফিফটিতে ৩ হাজার ৬৫২ রান করেন মোহাম্মদ হাফিজ। ২১৮ ওয়ানডে ম্যাচে গড় ৩২.৯০ এবং ৭৬.৬১ স্ট্রাইক রেটে ৬ হাজার ৬১৪ রান করেন তিনি। ৫০ ওভারের খেলায় ১১ সেঞ্চুরি এবং ৩৮ ফিফটি হাঁকান হাফিজ। আর ১৯৯টি টি-টোয়েন্টি খেলে ২ হাজার ৫১৪ রান করেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে কোনো সেঞ্চুরি করতে পারেননি হাফিজ। ফিফটি হাঁকান ১৪টি।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬