বিপিএলের মধ্যেই ওমরাহ করতে গেলেন সাকিব

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ওমরা পালন করতে মক্কায় সাকিব

ওমরা পালন করতে মক্কায় সাকিব © ফেসবুক থেকে সংগৃহীত

আর মাত্র হাতেগুনা কয়েকটা ম্যাচ বাকি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। নিজেদের শেষ চার নিশ্চিত হতেই ওমরা হজ পালনে দেশের বাইরে গেছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাকিব। ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি সাকিবের দল ফরচুন বরিশালের খেলা না থাকায় ওমরাহ হজ পালনে সৌদিআরব গেছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান।

তিনি বলেন, ‘সাকিব হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে এবং সোমবার ফিরবে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।’

আরও পড়ুন: বিদায় বাংলাদেশ, প্রথমবারের মতো বিপিএল দারুণ অভিজ্ঞতা: নাসিম।

ফরচুন বরিশালের মিডিয়াম ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।

এর আগে গতকাল খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। আর আগামী দুই দিনেও কোনো খেলা নেই তার দলের। টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি মাঠে নামবে ফরচুন বরিশাল।

ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেলেন যে ৩০ জন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9