ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM

© সংগৃহীত

এই ম্যাচটা জিতলে কাগজে কলমে আশা টিকে থাকতো। তবে ঢাকা ডমিনেটর্স পারলো না। লড়াই করলেও শেষ পর্যন্ত হেরেই গেলো নাসির হোসেনের দল।

ঢাকাকে ২ উইকেট আর ৩ বল হাতে রেখে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। এই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকার।

শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ২ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ পায় ঢাকা। জবাব দিতে নেমে ৩ বল আগেই জয় নিশ্চিত করে রংপুর। এই জয়ের পর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলা নিশ্চিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। অন্যদিকে ১১ ম্যাচের তিনটিতে জেতা ঢাকার বিদায় নিশ্চিত হয়েছে।

লক্ষ্য ছোট হলেও রংপুরের শুরুটা হয় চরম এলোমেলোভাবে। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার নাঈম শেখ। তৃতীয় ওভারে থামেন মেহেদি হাসানও। ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন রনি ও সোহান। তৃতীয় জুটিতে ৯৩ রান যোগ করেন তারা। তখন রংপুরের জয় সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু তিন বলের ব্যবধানে এই দুই ব্যাটসম্যান আউট হলে রংপুর শিবিরে আসা-যাওয়ার মিছিল শুরু হয়।

রনি ৩৯ বলে ৩টি চারে ৩৪ রান করেন। অধিনায়ক সোহান ৩৩ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬১ রানের দারুণ ইনিংস খেলেন। রনি-সোহানসহ ২২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় রংপুর। আজমতউল্লাহ ওমরজাই ও হারিস রউফ অপরাজিত ৭ রান করে ৩ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন। রংপুরকে দিক ভুলিয়ে দেওয়া ঢাকার অধিনায়ক নাসির ৪ ওভারে ২০ রান খরচায় ৪টি উইকেট নেন। তরুণ বাঁহাতি পেসার ৪ ওভারে একটি মেডেনসহ ১৮ রানে ৩টি উইকেট নেন।   

এর আগে ব্যাটিং করা ঢাকার হয়ে কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি। ২৬ বলে ২টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ২৯ রান করেন আরিফুল হক। এ ছাড়া আল মামুন ২৩, অ্যালেক্স ব্লেক ১৮, শরিফুল ১১ ও আমির হামজা অপরাজিত ১৫ রান করেন। রংপুরের ওমরজাই ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান শেখ মেহেদি, হারিস রউফ, হাসান মাহমুদ ও মোহাম্মদ নওয়াজ।

ট্যাগ: ক্রিকেট
ব্যালন ডি’অরের তালিকায় জায়গা পেলেন যে ৩০ জন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9