দক্ষিণ আফ্রিকাকে আইসিসির শাস্তি, জটিল আসন্ন বিশ্বকাপ যাত্রা

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
দক্ষিণ আফ্রিকাকে আইসিসির শাস্তি

দক্ষিণ আফ্রিকাকে আইসিসির শাস্তি © সংগৃহীত

ঘরের মাটিতে দুরন্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সদ্য টি-২০ চ্যাম্পিয়ন হওয়া দল ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তারা। তবে সিরিজ জিতেও শেষ ওয়ানডেতে শাস্তি পেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার। মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে ক্রিকেটারদের। সেই সঙ্গে বিশ্বকাপ সুপার লিগের একটি পয়েন্টও কাটা গেল বাভুমার দলের। যার ফলে আসন্ন বিশ্বকাপ যাত্রা আরও জটিল দক্ষিণ আফ্রিকার। 

কিম্বার্লিতে বুধবারের ম্যাচে নির্ধারিত সময় এক ওভার কম করে সাউথ আফ্রিকা। এর পরদিনই স্বাগতিক দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ হওয়ায় পয়েন্টও কাটা হয়েছে দলটির। সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুসারে প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট। এতে আরও জটিল হয়েছে তাদের আসন্ন বিশ্বকাপ যাত্রা।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলা ঝুলছে অনিশ্চয়তায়। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্ব মঞ্চে।

আট নম্বরে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সব ম্যাচ খেলা শেষ। আর ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে শ্রীলঙ্কা। এখন লড়াইটা মূলত ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও লঙ্কানদের মধ্যে। ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আয়ারল্যান্ডও।

আরও পড়ুন: রিয়ালে নিজের ২০০তম ম্যাচে গোল করে সেরা ভিনিসিয়াস

তবে নেদ্যারলান্ডের সঙ্গে সামনের দুটি ম্যাচ জিতলে এই পথ সহজ হতে পারে তাদের জন্য, সঙ্গে বাকি দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করবে অনেক হিসেব।

উল্লেখ্য, আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ হারে জরিমানা করা হয়ে থাকে। আর এ ক্ষেত্রেও সেটাই করা হয়েছে। ম্যাচটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ ছিল। ফলে পয়েন্টও কাটা হয়েছে প্রোটিয়াদের। ফলে এই শাস্তির মুখে পড়েছেন মিলাররা। ম্যাচ রেফারি নিউজিল্যান্ডের জেফ ক্রো-র কাছে ভুল স্বীকার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে
  • ১৯ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ২…
  • ১৯ মে ২০২৬
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২১ হলে লাগানো হবে দুই হ…
  • ১৯ মে ২০২৬
১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081