সাকিব-তামিমদের নতুন কোচ হাথুরুসিংহে

৩১ জানুয়ারি ২০২৩, ০৪:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ক্রিকেট বোর্ডের কর্তারা এ  নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। ফলে কে হচ্ছেন নতুন কোচ এ নিয়ে আলোচনা চলছিল ক্রীড়াঙ্গনে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জানা গেল বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকেই নিয়োগ দিয়েছে বিসিবি।  বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, হাথুরুসিংহের জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই লঙ্কান কোচ।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। মঙ্গলবার তাঁর সেই দায়িত্ব ছেড়ে দেওয়ার খবরটি জানিয়েছে নিউ সাউথ ওয়েলস। দুই ধাপে সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন এই শ্রীলঙ্কান। প্রথম ধাপে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। 

এরপর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। নিজ দেশ শ্রীলঙ্কার কোচও ছিলেন। এরপর ২০২০ সালে আবার নিউ সাউথ ওয়েলসে ফিরে যান।

 

ট্যাগ: ক্রিকেট
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬