বছরের সেরা ব্যাটার লিটন দাস

২৭ ডিসেম্বর ২০২২, ০৩:০৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
বছরের সেরা ব্যাটার লিটন দাস

বছরের সেরা ব্যাটার লিটন দাস © সংগৃহীত

বাংলাদেশ দলের হয়ে ২০২২ সালে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন দাস। চলতি বছর বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। এ বছর ব্যাট হাতে ৫০ ইনিংস খেলে ১৯২১ রান করেছেন লিটন। ৩ শতকের সঙ্গে করেছেন ১৩ অর্ধ-শতক, গড় ৪০.০২।

লিটনের চেয়ে ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন কেবল বাবর আজম। পাকিস্তান অধিনায়কের সংগ্রহ ২৫৮৪ রান। একনজরে দেখে নেয়া যাক ২০২২ সালের লিটনের রান সংখ্যা। 

বাংলাদেশের হয়ে ২০২২ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস ১০ ম্যাচের ১৮ ইনিংস খেলে করেছেন ৮০০ রান। এভারেজ ৪৪, স্ট্রাইকরেট ৪৩। চার মেরেছেন ৯৮টি ছক্কা মেরেছেন ৩ টি। সর্বোচ্চ রানের ইনিংস শ্রীলংকার বিপক্ষে ১৪১ রানের।

২০২২ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও সবার উপরে লিটন। ১৩ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৫৭৭ রান। এভারেজ ছিল ৭৭, সাথে স্ট্রাইকরেট ৮৩। চার মেরেছেন ৬৭ টি, ছক্কা মেরেছেন ৭টি। সর্বোচ্চ রানের স্কোর ছিল ১৩৬ রানের আফগানিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন: শৈশবের চড়ুই-ভাতি ফিরিয়ে আনলেন সাকিব

২০২২ সালে টি-২০তেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে লিটন। ১৯ ম্যাচ খেলে এই তারকা ব্যাটার সংগ্রহ করেছেন ৫৪৪ রান। এভারেজ ২৯ সাথে স্ট্রাইকরেট ছিল টি-টোয়েন্টি সুলভ ১৪০। ৫৭ টি চারের সঙ্গে ১৬ ছক্কা হাঁকিয়েছেন লিটন। সর্বোচ্চ রানের ইনিংস ৬৯, বিপক্ষ দল পাকিস্তান।

কিছুদিন আগেও লিটন দাসকে নিয়ে চারদিকে কত হইচই। চলছিল বাদ দেওয়ার দাবি। অথচ বছর না ঘুরতেই চিত্র পুরোপুরি উল্টো। যেখানে ব্যাট দিয়েই সমালোচকদের চুপ করিয়েছেন তিনি। 

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9