আউট হয়ে মেজাজ হারালেন কোহলি

২৪ ডিসেম্বর ২০২২, ০৫:২৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © সংগৃহীত

ঢাকা টেস্টের তৃতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু ১ রান করে যখন আউট হয়ে ফিরছিলেন তখন রেগে আম্পায়ারের কাছে অভিযোগ করতে দেখা যায় কোহলিকে।

তৃতীয় উইকেটের পতনের পর ব্যাটিংয়ে নেমে কোহলি দেখেশুনে খেলতে থাকেন বাংলাদেশি বোলারদের। আর তিন ওভার খেলা হলেই শেষ হবে তৃতীয় দিনের খেলা। এমন মুহুর্তে চমৎকার এক ডেলিভারিতে কোহলিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলটি পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন কোহলি। ব্যাটের কানায় লেগে নিচু ক্যাচ যায় শর্ট লেগে।  ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচে নেন মুমিনুল হক। ২২ বল মোকাবিলা করে মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতীয় তারকাকে।

অনেকেই বলছেন, বিরাটকে আউট করার পর বাংলাদেশি কোনো খেলোয়ার তাকে স্লেজিং করেছিলেন। এতেই তিনি চটে যান। আম্পায়ারের কাছে গিয়ে অভিযোগ করতে থাকেন।

পরে পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি এসে কোহলিকে শান্ত করেন। রাগে গজগজ করতে করতে কোহলি যখন মাঠ ছাড়েন  তখন তাইজুলকে কিছু বলতে দেখা যায় সাকিবকে।

প্রসঙ্গত, ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে চাপে পড়েছে ভারত। বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিনশেষে তারা ৪ উইকেটে ৪৫ রান তুলেছে।

ট্যাগ: ক্রিকেট
জাবি প্রক্টরের পদত্যাগ ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের বিচারের দ…
  • ১৯ মে ২০২৬
একদিনে হামে প্রাণ গেল ১১ জনের, মোট মৃত্যু ৪৭৫
  • ১৯ মে ২০২৬
৭৭ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে এবার বললেন তথ্যমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
সৌদি আরবে ৮,০০০ সেনা মোতায়েন করল পাকিস্তান
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রী মিলনের বিতর্কিত সাবেক সেই এপিএসের ডিপিই পরিচা…
  • ১৯ মে ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় চালু হচ্ছে জরুরি অ্যাল…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081