মাউশিতে আলোচনায় বসেছে প্রদর্শক ফলপ্রত্যাশীরা

১৭ জুন ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
মাউশিতে আলোচনায় বসেছে প্রদর্শক ফলপ্রত্যাশীরা

মাউশিতে আলোচনায় বসেছে প্রদর্শক ফলপ্রত্যাশীরা © টিডিসি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) মিটিংয়ে বসছে প্রদর্শক ফলপ্রত্যাশীদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার (১৭ জুন) রাত পৌনে ৯টার দিকে মাউশির একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসছে তারা। ফলাফল প্রত্যাশীদের প্রতিনিধি দলের সদস্যরা হলেন ফারজানা আফরিন, লিটন কুমার দাস ও মাইনুদ্দিন।

প্রদর্শক পদে ভাইভার ফলাফল প্রকাশের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে মাউশিতে অমরণ অনশন শুরু করে অবস্থান করছেন প্রদর্শক পদে ফলাফল প্রত্যাশীরা।

ফল-প্রত্যাশীরা জানান, প্রদর্শক গবেষণা সহকারীসহ অন্যানা পদের চূড়ান্ত ফলাফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশ না করা পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানান তারা।

তারা আরও জানান, ২০২০ সালে মাউশির প্রদর্শক গবেষণা সহকারীসহ অন্যান্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২১ সালের সেপ্টেম্বর অক্টোবরে এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রদর্শক গবেষণা সহকারীসহ ৪টি পদ ছাড়া বাকি পদগুলোর লিখিত পরীক্ষা ও ভাইভা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এবং যোগদানের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। প্রদর্শক গবেষণা সহকারীসহ বাকি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত বছরের ৪ জুন শুরু হয়ে ৬ জুন শেষ হয়। এখন বিজ্ঞপ্তি প্রকাশের ৪ বছর শেষ হয়ে ৫ম বছর চলছে এবং ভাইভা নেওয়ার এক বছর শেষ হয়েছে। ফল-প্রত্যাশীরা এ ব্যাপারে মাউশির তৎকালীন ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং কলেজ প্রশাসন ও উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। তাই তারা আজ মঙ্গলবার থেকে মাউশিতে আমরণ অনশন শুরু করেন।

ট্যাগ: মাউশি
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬