পলিটেকনিক ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিভাজন জানাল শিক্ষাবোর্ড

১৭ জুন ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
কারিগরি শিক্ষা বোর্ডের লোগো

কারিগরি শিক্ষা বোর্ডের লোগো © টিডিসি সম্পাদিত

দেশের সব সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তির জন্য পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ভর্তি পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কারিগরি বোর্ড সূত্রে জানা যায়, নতুন নিয়মে ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০। এর মধ্যে ৭০ নম্বর থাকবে বহুনির্বাচনী (MCQ) পরীক্ষায়, আর ৩০ নম্বর নির্ধারিত হবে শিক্ষার্থীর একাডেমিক ফলাফলের ভিত্তিতে। বোর্ড বলছে, এই পদ্ধতির মাধ্যমে মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের বাছাই করা সহজ হবে।

বহুনির্বাচনী (এমসিকিউ) অংশে পাঁচটি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে। এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ১০ করে মোট ২০ নম্বর, পদার্থবিজ্ঞান ও রসায়নে ২০ নম্বর, গণিতে ২০ নম্বর, এবং অ্যাপটিটিউড টেস্টে (অ্যাপটিটিউড টেস্ট হলো এমন এক ধরনের পরীক্ষা, যা শিক্ষার্থীর বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং যৌক্তিক চিন্তা করার সক্ষমতা যাচাই করে) থাকবে ১০ নম্বর। 

এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, ‘কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে ও আগ্রহী ও যোগ্য শিক্ষার্থী বাছাই করতে ভর্তি পরীক্ষা পদ্ধতির বিকল্প নেই। ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রস্তুত শিক্ষার্থী নির্বাচন করা গেলে শিক্ষার মান আরও ভালো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও জানান, ‘ভর্তি পরীক্ষার নির্দেশনা বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আগ্রহী শিক্ষার্থীরা যথাসময়ে প্রস্তুতি নিতে পারেন।’

ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাবি
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরের কালোমুখো হনুমান খাদ্যসংকটে
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও বের কর…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950