দ্বিতীয় গোল্ডেন ইস্পাত এবং এইচ এম স্টিল গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর ২০২২, ০৪:৩২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় গোল্ডেন ইস্পাত এবং এইচ এম স্টিল গলফ টুর্নামেন্ট ২০২২ আয়োজিত হয়েছে।

গত ২২ ও ২৩ ডিসেম্বর এ টুর্নামেন্টের আয়োজন করে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মোস্তফা হাকিম গ্রুপ -এর দুইটি বৃহত্তম স্টিল উৎপাদন কারী প্রতিষ্ঠান গোল্ডেন ইস্পাত ও এইচ এম স্টিল।

আরও পড়ুন: এসএসসিতে ফেল থেকে পাস করলেন ১০৯ জন

দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী দিনে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৯০ প্রতিযোগী গলফারের মধ্যে পুরস্কার বিতরণী, র‌্যাফেল ড্র ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন ইস্পাত এবং এইচ এম স্টিলের সম্মানিত পরিচালক সাইফুল আলম ও শাহিদুল আলম।  

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবছর আমরা মোস্তফা হাকিম গ্রুপ -এর সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি। এটা অত্যন্ত আনন্দের ও দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা। এজন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। বিশেষ অতিথি তার বক্তব্যে - দেশের আর্থ মানবতার সেবায় মোস্তফা হাকিম গ্রুপের ভূমিকা তুলে ধরেন। এবং খেলাধুলা প্রসারে যে এই গ্রুপ কাজ করেছে সেই বিষয়ে বক্তব্য প্রদান করেন, এবং আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের মহাব্যবস্থাপক নিপুর চৌধুরী। এইচ এম স্টিল প্ল্যান্টের মহাব্যবস্থাপক বোরহান উদ্দিন আহমেদ, গোল্ডেন ইস্পাত -এর উপব্যবস্থাপক (ফ্যাক্টরি) মোস্তাফিজুর রহমান। গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
  • ১৯ মে ২০২৬
জাবি প্রক্টরের পদত্যাগ ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের বিচারের দ…
  • ১৯ মে ২০২৬
একদিনে হামে প্রাণ গেল ১১ জনের, মোট মৃত্যু ৪৭৫
  • ১৯ মে ২০২৬
৭৭ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে এবার বললেন তথ্যমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
সৌদি আরবে ৮,০০০ সেনা মোতায়েন করল পাকিস্তান
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রী মিলনের বিতর্কিত সাবেক সেই এপিএসের ডিপিই পরিচা…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081