রিচার্লিসনের গোলটিই বিশ্বকাপের সেরা

২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
রিচার্লিসনের গোলটিই বিশ্বকাপের সেরা

রিচার্লিসনের গোলটিই বিশ্বকাপের সেরা © সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর এক সপ্তাহও যায়নি। তার মধ্যেই প্রতিযোগিতার সেরা গোল বেছে নিল ফিফা। সাধারণ মানুষের ভোটে সেরা গোল বেছে নেওয়া হয়েছে। এ বারের বিশ্বকাপে মোট ১৭২টি গোল হয়েছে, যা সর্বকালীন নজির। তার মধ্যে সেরা গোল বেছে নেওয়া সহজ কাজ ছিল না। কিন্তু সমর্থকরা এমন একটি গোল বেছে নিয়েছেন, যেটি হয়ে প্রতিযোগিতার একেবারে শুরুতে।

সার্বিয়ার বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচে রিচার্লিসনের করা দ্বিতীয় গোলটিই সমর্থকদের বিচারে বিশ্বকাপের সেরা গোল। ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের পাস বাঁ পায়ে ধরে শরীর শূন্যে ছুড়ে দিয়ে ডান পায়ের সাইডভলিতে বল জালে জড়ান ব্রাজিলীয় ফরোয়ার্ড। সেই ম্যাচের প্রথম গোলটিও ছিল রিচার্লিসনের। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় তিনি আরও একটি দুরন্ত গোল করেছেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

 

রিচার্লিসন খেলেন ইপিএলের ক্লাব টটেনহ্যাম হটস্পারে। আর কিছু দিনের মধ্যেই ক্লাবের হয়ে ফুটবল খেলতে নেমে পড়বেন তিনি। এ ছাড়া বিশ্বকাপে সেরার দৌড়ে আরও কিছু গোল ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে কিলিয়ান এমবাপের গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেমারের ড্রিবল করে গোল, মেক্সিকোর বিরুদ্ধে এনজো ফের্নান্দেসের গোল।

আরও পড়ুন: রফিককে টপকে গেলেন সাকিব

এবারের বিশ্বকাপে অধিকাংশ ম্যাচ শেষ হয়েছে রোমাঞ্চ ছড়িয়ে। রিচার্লিসনের সঙ্গে সেরার দৌড়ে আরও একাধিক গোল থাকলেও মনে রাখার মতো গোলের দেখা মিলেছে কম। তবে যে অল্প কয়েকটি গোলে রোমাঞ্চের দেখা মিলেছে, তার মধ্যে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের ওই ওভারহেড গোলটি নিঃসন্দেহে শীর্ষেই থাকবে। ভোটাভুটিতেও ওই গোলটির জয় হয়েছে। সেরা গোলের দৌড়ে সবাইকে টপকে গেলেন রিচার্লিসন।

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সংবাদটি সঠিক নয়
  • ১৯ মে ২০২৬
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ মিলল ছাত্রের বাড়িতে
  • ১৯ মে ২০২৬
অব্যবহৃত সৌরশক্তি ব্যবহারে উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট-সিপ প্ল…
  • ১৯ মে ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ইপিআই থেকে বদলি হওয়া ডা. …
  • ১৯ মে ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন আ…
  • ১৯ মে ২০২৬
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081