রফিককে টপকে গেলেন সাকিব

২৩ ডিসেম্বর ২০২২, ০৮:০৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
রফিক ও সাকিব

রফিক ও সাকিব © সংগৃহীত

ভারতের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। এ ক্ষেত্রে স্বদেশী সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে পেছনে ফেলেছেন সাকিব।

চলমান ঢাকা টেস্টের আগে ভারতের বিপক্ষে রফিক ও সাকিবের সমান ১৫টি করে উইকেট ছিলো। গতকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের দ্বিতীয় দিন (আজ) প্রথম ইনিংসে বল হাতে ৪ উইকেট নেন সাকিব। ভারতের বিপক্ষে টেস্টে ৮ ম্যাচে ১৯ উইকেট এখন সাকিবের। ৫ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেলেন রফিক।

ইনিংসের ৮১তম ওভারের বোলিং করতে এসে ভারতের ব্যাটার রবিচন্দ্রন অশ্বিনকে আউট করে সাকিব আল হাসান। অশ্বিনকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬৫০ উইকেট পাওয়ার মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: আইপিএল নিলামে অবিক্রিত সাকিব আল হাসান

মিরপুর টেস্টে প্রথম ইনিংসেই ৮৭ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে কোনো বিপদ হলে আরও চাপে পড়তো টাইগাররা। সেটি হতে দেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। দেখেশুনে খেলে ৬ ওভার কাটিয়ে দিয়েছেন তারা। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। শান্ত ৫ আর জাকির ২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9