মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম করলেন দর্শক

২৩ ডিসেম্বর ২০২২, ০৪:৪২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM

© সংগৃহীত

শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি থেকে লোহার গ্রিল পেরিয়ে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। দৌড়ে এসে লুটিয়ে পড়েন সাকিব আল হাসানের পায়ে। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুতই ওই তরুণকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান। খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

আজ শুক্রবার বিকেলে মিরপুর টেস্টে ভারতের ব্যাটিংয়ের ৬৮তম ওভার শুরুর আগমুহুর্তে ঘটে এই ঘটনা। মিরাজ প্রস্তুত হচ্ছিলেন বল হাতে। স্ট্রাইক প্রান্তে ছিলেন রিশাব পন্ত। পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব। পূর্ব গ্যালারির নিরাপত্তা বেষ্টনি ডিঙিয়ে ওই তরুণ দৌড়ে চলে আসেন সাকিবের কাছে। বাংলাদেশ অধিনায়ক প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে জাপটে ধরে নিয়ে যান মাঠের বাইরে।

বাংলাদেশের ক্রিকেট মাঠে ম্যাচের মাঝে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মাঝে কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে সাকিবকে ফুলের তোড়া উপহার দেন এক ভক্ত। মিরপুরে বিপিএলের ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজাকে জড়িয়ে ধরেছিলেন এক দশর্ক।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9