টাইগার শিবিরে দুঃসংবাদ,আঘাত পেয়ে মাঠ ছাড়লেন মিরাজ

২৩ ডিসেম্বর ২০২২, ০১:২১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
ব্যাথা পেয়ে মাঠ ছাড়ছেন মিরাজ

ব্যাথা পেয়ে মাঠ ছাড়ছেন মিরাজ © সংগৃহীত

তাসকিনের বাউন্সারে ব্যাট চালিয়ে দিয়েছিলেন শ্রেয়াস। লাফিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারলেন না মিরাজ। ধরতে পারলে সেরা ক্যাচ হয়ে থাকতো নিঃসন্দেহে। উল্টো পড়ার সময় নাকে আঘাত পান তিনি, রক্তও পড়তে দেখা যায়। গুরুতর আঘাত পেয়ে পরে মাঠ ছেড়ে বেরিয়ে যান এই স্পিনিং অলরাউন্ডার।

এদিকে, শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। লাঞ্চ বিরতির আগেই তিন সফরকারীদের সাজঘরে পাঠিয়ে দেন তাইজুল ইসলাম। 

আরও পড়ুন: কোহলিকে সাজঘরে ফেরালেন তাসকিন

শুরুতেই অধিনায়ক কেএল রাহুলকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তাইজুল। ইনিংসের ১৪তম ওভারে এলবিডব্লিউর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে তাতে সফল হয় বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারেই ভারতের আরেক ওপেনারকে একইভাবে আউট করেন তাইজুল।

এরপর পূজারাকে আউট করে সেশনটা নিজেদের করে নেন তিনি।  শেষমেশ কোহলির উইকেটটাও তুলে নিলেন পেসার তাসকিন। অফ স্টাম্পের বাইরে শট লেংথ বলে খোঁচা মেরেছিলেন কোহলি। সহজ ক্যাচ তালুবন্দি করতে ভুল করলেন না উইকেটকিপার সোহান। 

এর আগে চট্টগ্রাম টেস্টে ব্যর্থতার পর সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9