দলে ২ পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২২ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। মিরপুরে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। মিরপুর শেরে-ই বাংলার মাঠে এদিন ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। চট্টগ্রামে টেস্টের একাদশ থেকে ঢাকা নেই পেসার এবাদত হোসেন এবং ইয়াসির রাব্বি। নতুন করে সিরিজের শেষ টেস্টে দলে ঢুকেছেন তাসকিন আহমেদ এবং মুমিনুল হক।

ইয়াসির আলী চৌধুরীর জায়গায় দুই টেস্ট পর দলে ফিরেছেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে বাজে পারফরম‌্যান্সের পর দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেওয়া হয়। চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও খেলেননি মুমিনুল। ইয়াসিরকে তিনে সুযোগ দিলেও কেবল ৪ ও ৫ রান করেন। 

ইনজুরির কারণে নেই পেসার ইবাদত হোসেন। তার জায়গায় ফিরেছেন তাসকিন আহমেদ। 

আরও পড়ুন: মেসি ভালো খেলেছে, তবে এমবাপ্পেই বিশ্বসেরা: আর্জেন্টিনার সাবেক গোলকিপার

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ। 

ভারতীয় একাদশ: শুভমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ড (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করবে কখন?
  • ১৯ মে ২০২৬
৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‘সরকারি’
  • ১৯ মে ২০২৬
চীনা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-বেইজিং ফেলোশিপ’ চালুর প্রস্তাব দি…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ১৯ মে ২০২৬
উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে ছাত্রছাত্রীদের কাছে টাকা চেয়ে ব…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081