আর্জেন্টিনা সমর্থকদের ভুরিভোজের গরু-ছাগল চুরির অভিযোগ

১৯ ডিসেম্বর ২০২২, ০৭:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
আর্জেন্টিনা সমর্থকদের ভুরিভোজের গরু-ছাগল চুরি

আর্জেন্টিনা সমর্থকদের ভুরিভোজের গরু-ছাগল চুরি © সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের একদল আর্জেটিনার সমর্থক তাদের কয়েকটি ছাগল ও একটি গরু চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন। আর্জেটিনার জয়ের পর ভুরিভোজ করার জন্য কিনে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া সংলগ্ন জ্বিনতলা মল্লিকপাড়ার একটি খোঁয়াড়ে (ফার্ম) রাখা ছিল গরু-ছাগলগুলো। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আর্জেটিনার সমর্থকদের অভিযোগ, বেশ কয়েকটি ছাগল ও একটি গরু আর্জেটিনার জয়ের পর ভুরিভোজ করার জন্য কিনে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া সংলগ্ন জ্বিনতলা মল্লিকপাড়ার একটি খোয়াড়ে (ফার্ম) রাখা রাখা ছিল। কিন্তু আর্জেটিনার জয়ের পর আনন্দ উল্লাস শেষে খোয়াড়ে গেলে গরু ও ছাগলগুলো খুঁজে পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা জেলা আর্জেটিনা সমর্থক গোষ্ঠীর প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাফিজুর রহমান মাফি অভিযোগ করে বলেন, ‘আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম, আমাদের দল বিজয়ী হলে আমার ছাগল ও গরু জবাই করে ভুরিভোজ করব। সে অনুযায়ী আমরা কয়েকটি ছাগল এবং একটি গরু কিনে একটি খোয়াড়ে রেখেছিলাম। কিন্তু রাতে খেলা শেষে সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে করেছে। তবে এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন: মেসি বিশ্বকে মুগ্ধ করেছেন, এমবাপ্পের জাদু ভোলার নয়: কাদের

এদিকে, চুয়াডাঙ্গায় গভীর রাতে উল্লাস করার সময় ট্রাকভর্তি আর্জেন্টিনার শিশু-কিশোর সমর্থককে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ। পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রাকটি জব্দ ও চালককে আটক রাখে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর একদল শিশু-কিশোর একটি খোলা ট্রাকে করে আনন্দ মিছিল বের করে। তাদের কোনো নিরাপত্তা না থাকায় রাতেই আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তবে রাতেই শুধু চালক বাদে সকল শিশু-কিশোরদেরকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে যাতে এমন কর্মকাণ্ড না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। আমরা ট্রাকটি জব্দ করেছি। পরে ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
ওমরাহ ফেরত মাকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কিশোর
  • ০১ এপ্রিল ২০২৬
যে ৭ কারণে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চান এনসিপি নেত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি
  • ০১ এপ্রিল ২০২৬
জার্মানি: স্বপ্ন, শৃঙ্খলা ও সম্ভাবনার এক বাস্তব ঠিকানা
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence