আর্জেন্টিনা সমর্থকের আঙ্গুল কেটে নিলেন দুই ফ্রান্স সমর্থক, থানায় অভিযোগ

১৯ ডিসেম্বর ২০২২, ০৬:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ঈশ্বরদী থানা

ঈশ্বরদী থানা © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে আর্জেন্টিনার এক সমর্থকের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে ফ্রান্সের দুই সমর্থক আর্জেন্টাইন সমর্থকের আঙ্গুল কেটে দেন।

গতকাল রোববার শহরের রেলওয়ে গেট এলাকায় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শহরের দরিনারিচা পশ্চিমপাড়ার এসএম আলমের ছেলে আহত জুবায়ের আলম নিরব (২১)। তিনি পড়ালেখা করেন চীনের একটি বিশ্ববিদ্যালয়ে। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন।

আরও পড়ুন: আন্তঃবিভাগ ক্রিকেটে আম্পায়ারকে পেটালেন রাবি শিক্ষার্থীরা

এ ঘটনায় নিরবের মা নার্গিস পারভিন সোমবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, রোববার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর পরাজিত ফ্রান্স দলের সমর্থক জাহিদ চৌধুরী তুষার ও শাহিদ বিন শিশিরের সঙ্গে খেলা নিয়ে নিরবের তর্ক হয়। একপর্যায়ে ওই দু'জন নিরবকে মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে নিরবের হাতের দুটি আঙ্গুল কাটা পড়ে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কাটা আঙ্গুল নিয়ে তুষার ও শিশির নামের ফ্রান্সের ওই সমর্থক উল্লাসও করে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযানে গেলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9