ফাইনালের ট্র্যাজিক হিরো এমবাপ্পে

১৯ ডিসেম্বর ২০২২, ০৯:৫৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ফাইনালের ট্র্যাজিক হিরো এমবাপ্পে

ফাইনালের ট্র্যাজিক হিরো এমবাপ্পে © সংগৃহীত

২০২২ ফিফা বিশ্বকাপের 'ট্র্যাজিক হিরো' যদি কাউকে বলতে হয়, তাহলে সবার আগে উঠে আসবে কিলিয়ান এমবাপ্পের নাম। ফুটবলে হ্যাটট্রিক বিরল একটি কৃতিত্ব। তার ওপর বিশ্বকাপের মত আসরে হ্যাটট্রিক মানে বিশেষ কিছু। সে জায়গায় বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক। এ তো অসাধারণ এক ব্যাপার। ২০১৮ সালে ফ্রান্স যখন বিশ্বজয় করেছিল, সেইসময় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এই এমবাপে। এবারও সেই সুযোগ এসেছিল। কিন্তু, শেষপর্যন্ত স্বপ্ন অধরাই থেকে গেল।

নির্ধারিত সময়ে দুই দলই ২-২ গোলে ড্র করেছিল। প্রথমার্ধে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন মেসি। তারপর দুরন্ত গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৮ মিনিটে আরও একবার মেসি নিজের ম্যাজিক দেখালেন। 

চলতি ম্যাচে দলের হয়ে তৃতীয় গোল করেন। ৩-২ গোলে দলকে এগিয়ে দেন আর সেইসঙ্গে চলতি বিশ্বকাপে মেসি সপ্তম গোলটিও করে ফেলেন। কিন্তু এখানেও মেসিদের আটকে দেন সেইেএমবাপ্পে। ১১৮ মিনিটে মন্ট্রিয়েল ফাউল করেন। তাঁর হাতে বল লাগে। আর সেকারণেই ফ্রান্স পেনাল্টি পায়। আবারও এলেন সেই কিলিয়ান এমবাপ্পে। তিনি গোল করে এই ম্যাচে তিনি ৩-৩ গোলে সমতা ফিরিয়ে আনে ফ্রান্স।

গোল্ডেন বুটটা যখন হাতে তুলে নিলেন কিলয়ান এমবাপ্পে, তখন তার মুখে হাসি থাকার কথা ছিল। কিন্তু এমবাপ্পের মুখে হাসি নেই। ছিল বিষণ্ন। দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এসে, দুর্দান্ত একেটি হ্যাটট্রিক করেও জিততে পারলেন না তিনি। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও পরাজিত নায়ক হয়েই থাকতে হলো তাকে।

আরও পড়ুন: বিশ্বকাপ জয় করে মেসি যখন ফটোগ্রাফার

বিশ্বকাপের ফাইনালে ২০২২ সালের আগে একবারই কেবল হ্যাটট্রিকের ঘটনা ঘটেছিলো। ১৯৬৬ সালে।

১৯৬৬ সালের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট। সেবার ইংল্যান্ড হারেনি। একবারই বিশ্বকাপ জিতেছিলো তারা। হার্স্টের হ্যাটট্রিকে সেবার পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিলো ইংল্যান্ড।

মাত্র ২ মিনিটে ম্যাচের রং একেবারে বদলে দিলেন কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুট জিতেও পরাজিত দলে থেকে গেলেন এমবাপ্পে। জিততে পারলে না বিশ্বকাপ ট্রফি। নিশ্চিত অর্থেই এমবাপ্পেকে বলা যায়, ট্রাজিক হিরো। অসাধারণ খেললেন। ফ্রান্সকে বারবার খাদের কিনারা থেকে টেনে তুলেছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9