মেসির বিশ্বকাপ জয়ে বন্ধু নেইমার যা বললেন

১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
 মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব দারুণ

মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব দারুণ © সংগৃহীত

ব্রাজিল ও আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মেসি ও নেইমারের মধ্যে বন্ধুত্ব দারুণ। তাদের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। একসময় বার্সেলোনায় ছিলেন সতীর্থ। ফের দুজনের পুনর্মিলন হয়েছে পিএসজিতে। ক্লাব ক্যারিয়ারে একসাথে খেলার কারণে তাদের মধ্যে সখ্যতাও অনেক। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দুজনে মিলে জিতেছেন অনেক শিরোপা। বন্ধু যদি সাফল্য পায়, তাহলে তাকে শুভেচ্ছা জানানো স্বাভাবিক। মেসি-নেইমারের বেলাতেও হলো তাই। বিশ্বকাপ হাতে নেওয়া মেসিকে অভিনন্দন জানাতে দেরি করেননি নেইমার। 

৩৬ বছরের অপেক্ষা শেষে দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূরণ হয়েছে মেসির সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরার স্বপ্নও। ম্যাচ শেষে ইন্সটাগ্রামে পিএসজি সতীর্থকে শুভেচ্ছা জানান নেইমার।

বিশ্বকাপ ও গোল্ডেন বলের ট্রফির সঙ্গে মেসির একটি ছবি আপলোড করে নেইমার ক্যাপশনে লিখেছেন, 'অভিনন্দন ভাই'। একই সাথে একটি হাততালির ইমোজি জুড়ে দেন তিনি।

এর আগে গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও মেসির সঙ্গে তাদের ড্রেসিংরুমে গিয়ে হাস্যোজ্জ্বল সময় কাটান। যা তাদের ভক্ত সমর্থকদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছিল।

চারটি বিশ্বকাপ খেলেও দেশকে শিরোপা জেতাতে পারেননি দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। এমন পরিসংখ্যান নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিজের ক্যারিয়ারের পঞ্চম ও শেষ বিশ্বকাপ খেলতে এসেছিলেন মেসি।

আরও পড়ুন: রেকর্ডবুক ওলট-পালট করে দিলেন লিওনেল মেসি

প্রথম ম্যাচে অঘটনের হারের পরও ফাইনালে উঠে আর্জেন্টিনা। যেখানে তারা শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে পরাজিত করে সব আক্ষেপ পূরণ করলেন মেসি ও আর্জেন্টিনা দল।

এবারও বন্ধু নেইমারের কাছ থেকে অভিনন্দন পেলেন মেসি। ফলে নিশ্চয়ই মেসি ক্লাবে ফিরে নেইমারের এই অভিনন্দনের ধন্যবাদ জানাবেন। এখন অন্তত শিরোপা জয়ের উৎসব করুক সর্বকালের সেরা এই ফুটবলার।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9