আর্জেন্টিনা একাদশে দি মারিয়া, পূর্ণ শক্তির ফ্রান্স

১৮ ডিসেম্বর ২০২২, ০৮:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
আর্জেন্টিনা একাদশে দি মারিয়া, পূর্ণ শক্তির ফ্রান্স

আর্জেন্টিনা একাদশে দি মারিয়া, পূর্ণ শক্তির ফ্রান্স © ফাইল ছবি

শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা একাদশের জন্য সবচেয়ে বড় সুখবর, শুরুর একাদশে ফিরেছেন আনহেল দি মারিয়া। ফ্রান্সের বিধ্বংসী আক্রমণ সামলাতে চার ডিফেন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

অন্যদিকে, ম্যাচের দুই দিন আগে ফ্রান্স দলে ঠাণ্ডাজনিত অসুস্থতার প্রকোপ বাড়লেও আগের দিন সব সমস্যা কেটে যাওয়ার আভাস মেলে। অবশেষে সব শঙ্কা কাটিয়ে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন কোচ দিদিয়ের দেশম। বাংলাদেশ সময় রবিবার রাত ৯টায় শুরু লুসাইল স্টেডিয়ামে হচ্ছে কাতার বিশ্বকাপের ফাইনাল।

ফ্রান্স একাদশ: উগো লরিস, জুল কুন্দে, রাফায়েল ভারানে, দায়দ উপেমেকানো, থিও এরনঁদেজ, অঁতোয়ান গ্রিজমান, অহেলিয়া চুয়ামেনি, আদ্রিওঁ রাবিও, উসমান ডেম্বেলে, অলিভিয়ে জিরুদ, কিলিয়ান এমবাপে।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামান্দি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬