বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

১৮ ডিসেম্বর ২০২২, ০৬:২৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM

© সংগৃহীত

আজ রোববার (১৮ ডিসেম্বের) আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে ফিফা ফুটবল বিশ্বকাপের।

ফাইনাল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই। এ অবস্থায় খেলা শেষ হওয়ার পর সমর্থকরা যাতে কোনো ধরনের সংঘাতে না জড়ায়, সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ।

আরও পড়ুন: একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে প্রাণও গেল দুই বন্ধুর

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন জানান, 'শহরের যে-কটি পয়েন্টে বড় পর্দায় খেলা দেখানো হবে, সেসব স্থানে টহলে থাকবে পুলিশ সদস্যরা।

'এছাড়া খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহরে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।'

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ১৯ মে ২০২৬
উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে ছাত্রছাত্রীদের কাছে টাকা চেয়ে ব…
  • ১৯ মে ২০২৬
দেশে থাইরয়েড আক্রান্তদের ৬০ ভাগই চিকিৎসার বাইরে, প্রতি ৭ রো…
  • ১৯ মে ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন শিক্…
  • ১৯ মে ২০২৬
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081