বাবা, গোটা দেশ তোমার দিকে তাকিয়ে: মেসির ছেলে

১৮ ডিসেম্বর ২০২২, ১২:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
তিন সন্তানসহ লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো

তিন সন্তানসহ লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো © সংগৃহীত

নানা ঘটন-অঘটনের স্বাক্ষী হয়ে আজ পর্দা নামছে কাতার বিশ্বকাপ ফুটবলের। আর্জেন্টিনার সব মানুষের বিশ্বাস এবার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না মেসি। বিশ্বের ফুটবলপ্রেমীদের মতো একই প্রশ্ন মেসির বড় ছেলে থিয়াগো মেসিরও। মেসি জানিয়ে দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ। এরপরই সকলের মেসির প্রতি আবেগ আরও বেড়ে যায়। ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে বাবাকে আবেগঘন একটি চিঠি লিখেছে থিয়াগো। আর্জেন্টিনাকে তৃতীয় বার চ্যাম্পিয়ন করার আর্জি জানিয়েছেন থিয়াগো।

রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। 

ছেলের চিঠির কথা জনিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। থিয়াগোর চিঠির শুরুর অংশ এরকম, আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা। ফাইনালের গুরুত্ব বুঝতে পারছে ছেলেরাও।

সেই চিঠিতে আর্জেন্টিনার একটি অনুপ্রেরণামূলক গানের কথাও উল্লেখ করেছে থিয়াগো। বিশ্বকাপের শুরু থেকেই আন্তোনেলা তিন ছেলেকে নিয়ে রয়েছেন দোহায়। আর্জেন্টিনার সব ম্যাচে উপস্থিত থাকছেন গ্যালারিতে। থিয়াগো যে গানের কথা উল্লেখ করেছে, সেই গান গাইছেন তারাও।

এটি সাধারণত আর্জেন্টাইন সমর্থকরা প্রতি ম্যাচেই তাদের দলের জন্য গেয়ে থাকেন। দলকে উত্তেজিত করার জন্য এটি গেয়ে থাকেন তারা। এবার বাবার জন্য সেই বার্তাই দিল মেসির ছেলে থিয়াগো।

দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার আরও একটা সুযোগ পেয়েছেন লিওনেল মেসি। ২০১৪ সালে প্রথম সুযোগে পারেননি। এবার কী পারবেন আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করতে? 

ফাইনালের আগে মেসিকে ছেলে থিয়াগোর চিঠি

১৯৮৬ সালের পর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। ১৯৯০ এবং ২০১৪ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়াগো ম্যারাডোনা বা মেসিকে। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার এটাই সেরা সুযোগ বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একাংশও। যদিও ফাইনালে আর্জেন্টিনাকে লড়াই করতে হবে শক্তিশালী ফ্রান্সের সঙ্গে।

আরও পড়ুন: মেসির মাথায় মুকুট উঠবে নাকি অপরাজেয় ফ্রান্স

গতবারের চ্যাম্পিয়নরা এবারও খেতাবের অন্যতম দাবিদার। প্রতিযোগিতায় ভালো ছন্দেও রয়েছেন কিলিয়ান এমবাপ্পেরা। প্রায় সকলেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায়। প্রতিপক্ষ কঠিন হলেও আর্জেন্টিনার সাধারণ ফুটবলপ্রেমী মানুষের বিশ্বাস এ বার মেসি দলকে চ্যাম্পিয়ন করবেনই। 

এদিকে কাতার বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুট জয়ে এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। ফাইনালে যদি মেসি একটি গোল পান, আর এমবাপ্পে গোল করতে ব্যর্থ হন তবে গোল্ডেন বুটের পুরস্কারটাও পেতে পারেন মেসি। 

সূত্র: মার্কা

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9