সেঞ্চুরি হলো না, কাছে গিয়েই থেমে গেলেন সাকিব

১৮ ডিসেম্বর ২০২২, ১০:০০ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
সেঞ্চুরি হলো না, কাছে গিয়েই থেমে গেলেন সাকিব

সেঞ্চুরি হলো না, কাছে গিয়েই থেমে গেলেন সাকিব © সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের দ্বারপ্রান্তে ভারত। মেহেদী হাসান মিরাজ থামলেন যাদবকে ক্যাচ দিয়ে। ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। সাকিবের সঙ্গে মিরাজ ১০০ বলে ৪৫ রানের জুটি গড়েছিলেন। তবে পরের ওভারেই সাকিব আল হাসান তুলে নেন ক্যারিয়ারের ৩০ তম ফিফটি। লড়াইটা এখন একাই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক সাকিব। তবে সেঞ্চুরি হলো না, কাছে গিয়েই থেমে গেলেন সাকিব। ৮৪ রানে আউট হয়ে গেলেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩২৪ রান, হাতে আছে ২ উইকেট। ক্রিজে আছেন এবাদত ওপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।

আরও পড়ুন: জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে টাইগাররা

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিনা উইকেটে ৪২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল টাইগাররা। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত জাকির হাসান প্রথম সেশনে কোনো বিপর্যয় হতে দেননি। এর মধ্যে প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ উপহার দেওয়া শান্ত ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছিলেন, যেটি তার ১৫ ইনিংস পর ফিফটি।

হরমুজ প্রণালিতে তেলবাহি ৮ ট্যাঙ্কারের গতিপথ পরিবর্তনের দাবি
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?
  • ১৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ১৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসীর ট্রলারডুবি…
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস
  • ১৫ এপ্রিল ২০২৬