আমি প্রস্তুত আছি— মেসি

১৭ ডিসেম্বর ২০২২, ০৫:০০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

আগামীকাল রোববার ফুটবল বিশ্বকাপের ফাইনাল মহারণ। এতে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা। এদিন রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা শুরু হবে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা থাকায় বাংলাদেশে মেসি ভক্তদের খুশির অন্ত নেই। প্রিয় দলের জয়ের প্রার্থনা চলছে সর্বত্র। অনেকেই ব্যতিক্রমভাবে খেলা উপভোগের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা।

এদিকে বিশ্বকাপের ফাইনালে আকাশি-সাদা জার্সি পরে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এটি আর্জেন্টিনার হোম জার্সি। আর্জেন্টিনা যে দুটি বিশ্বকাপ জিতেছে সেটি এই আকাশি-সাদা জার্সি পরেই। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে ফাইনালে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

এদিকে ফাইনালের  জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘আমি প্রস্তুত আছি। চলো আর্জেন্টিনা!!’’।

মেসি এই নিয়ে তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলছেন। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ। ৩৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপে এবার অন্যরকম ছন্দে রয়েছেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর মেসি ঘোষণা দেন ফাইনালই তার শেষ ম্যাচ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ১৯ মে ২০২৬
উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে ছাত্রছাত্রীদের কাছে টাকা চেয়ে ব…
  • ১৯ মে ২০২৬
দেশে থাইরয়েড আক্রান্তদের ৬০ ভাগই চিকিৎসার বাইরে, প্রতি ৭ রো…
  • ১৯ মে ২০২৬
সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন শিক্…
  • ১৯ মে ২০২৬
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081